নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বিক্ষোভ ও প্রতিবাদ সভা
২০০৬ সালের ২৮শে অক্টোবর আওয়ামীলীগ কর্তৃক লগি-বৈঠার তান্ডব ও পল্টন হত্যাকান্ডে খুনিদের বিচারের দাবীতে বগুড়ার নন্দীগ্রামে জামায়াতে ইসলাম কর্তৃক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮শে অক্টোবর) বিকেলে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় শহীদ মীর মুগ্ধ চত্বরে উক্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে এক বিশাল বিক্ষোভ মিছিল পৌর এলাকার বিভিন্ন পথ প্রদক্ষিন করে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নন্দীগ্রাম উপজেলা শাখার সভাপতি জনাব মাওলানা মোঃ আব্দুর রহমান এর সভাপতিত্বে ও পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারী মো: আব্দুল আলিম এর সঞ্চালনায় বিক্ষোভ ও প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ।
প্রধান অতিথির বক্তব্যে ড. মোস্তফা ফয়সাল পারভেজ বলেন, ২৮শে অক্টোবর জাতির ইতিহাসে এক ভয়াল দিন। ওই দিন আওয়ামী লীগ ও তাদের দোসরদের হামলায় ঢাকাসহ সারা দেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ১৪ জন নেতাকর্মী শহীদ হন এবং আহত হন সহস্রাধিক নেতাকর্মী। শুধু ঢাকায় নয়, সারা দেশেই ১৪ দলের সন্ত্রাসীরা হামলা চালিয়ে, চরম নৈরাজ্য সৃষ্টি করেছে। এমনকি আওয়ামী সন্ত্রাসীরা মানুষ হত্যা করে মৃতদেহের ওপর নৃত্য করে বর্বর আনন্দ-উল্লাসে মেতেছে। যা সারা বিশ্বের গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। এই ঘটনা ছিল পূর্বপরিকল্পিত মানবতাবিরোধী গণহত্যা।
তিনি আরও বলেন, ২৮শে অক্টোবরের নারকীয় গণহত্যার সঙ্গে জড়িত খুনিদের বিচারের জন্য সুনির্দিষ্ট মামলা দায়ের করলেও তৎকালীন সরকার সেই মামলা প্রত্যাহার করে বিচারের পথ রুদ্ধ করে খুনিদের রক্ষা করেছিল। গত ৫ আগস্ট ছাত্র-জনতার ঐক্যবদ্ধ তীব্র গণআন্দোলনের মুখে দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। আমরা বিশ্বাস করি, এই পটপরিবর্তনের ফলে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে এবং অবিলম্বে ২৮ অক্টোবরের গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করা হবে। সুতরাং অবিলম্বে ২৮ অক্টোবরের খুনিদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা পুনরায় সচল করে তাদের গ্রেফতার ও শাস্তি নিশ্চিত করতে হোক।
পরিশেষে, তিনি ২৮ অক্টোবরে যারা নিহত হয়েছেন সকলের দোয়া এবং যারা আহত ও পঙ্গু হয়ে মানবেতর জীবন-যাপন করছেন তাদের পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন নন্দীগ্রাম উপজেলার সাবেক আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, উপজেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা রুহুল-আমিন যুক্তিবাদী, উপজেলা নায়েবে আমির আব্দুল মালেক, নন্দীগ্রাম উপজেলা জামায়াতের ইসলামী সেক্রেটারি গোলাম রব্বানী, নন্দীগ্রাম উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী হাবিবুর রহমান, নন্দীগ্রাম উপজেলা যুব বিভাগের সভাপতি শেখ সাদী, তারবিয়াত প্রশিক্ষণ সম্পাদক আবু আইয়ুব সাঈদি, উপজেলা শিবিরের সাবেক সভাপতি আমিরুল ইসলাম (মোমিন) উপজেলা শিবিরের সাবেক সভাপতি আনোয়ার হোসেন সহ নন্দীগ্রাম উপজেলর ৫ টি ইউনিয়ন এর দায়িত্বশীলব্যক্তিবর্গ।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি