দুমকিতে জিয়াউর রহমানের হাতে খনন করা খাল পরিস্কার করলো যুবদলের নেতাকর্মীরা
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুমকিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে খনন করা পীরতলা খাল পরিস্কারের উদ্যোগ গ্রহণ করেছে দুমকি উপজেলা যুবদল । ২৯ অক্টোবর বুধবার বেলা ১১ টায় দুমকি উপজেলা যুবদলের উদ্যোগে এ পরিচ্ছন্নতা কর্মসুচি উদ্বোধন করা হয়। বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব:)আলতাফ হোসেন চৌধুরীর নির্দেশনায় ও যুবদলের কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে এ কর্মসুচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন হাওলাদার। কর্মসুচির উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ মতিউর রহমান দিপু। দুমকি একে মাধ্যমিক বিদ্যালয়ের সামনে অবস্থিত খালটিতে কচুরিপানা পরিষ্কার দিয়ে কর্মসুচির উদ্ধোধন করা হয়।
এ কর্মসুচিতে অংশগ্রহণ করেন উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ মোঃ বশির উদ্দিন,
উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব সালাউদ্দিন রিপন শরীফ, যুগ্ম আহবায়ক সাইদুর রহমান খান, মিজানুর রহমান, আহসান ফারুক, মাইনুল হাসান, সৈয়দ সাখাওয়াত, উপজেলা কৃষকদলের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ ওহাব হাওলাদার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ সুমন শরীফ প্রমূখ। এছাড়াও কর্মসুচিতে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের প্রায় দেড় শতাধিক নেতাকর্মী অংশ গ্রহন করেন।
উল্লেখ্য যে, ১৯৮১ সালে পটুয়াখালী ও বাখরগঞ্জ জেলার যৌথ উদ্যোগে কৃষিতে সমৃদ্ধির লক্ষ্যে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ পাতাবুনিয়া-গাবতলী খাল খনন করেন। কালের বিবর্তনে অযত্ন অবহেলায় এ খালটি এখন দখল ও দূষণে ময়লার ভাগারে পরিণত হয়েছে। এর আগে বিভিন্ন মিডিয়ায় এ খালটি পুনরুদ্ধার ও সংস্কারের দাবিতে সংবাদ প্রকাশিত হলেও আশানুরূপ ফল পাওয়া যায়নি।
এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি এ খালটি দ্রুত সংস্কার করে পানি প্রবাহ ফিরিয়ে আনার। তাই জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে দুমকি উপজেলা যুবদল এ কর্মসুচি শুরু করেন।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে সরকারী ও বেসরকারি সংস্থার মধ্যে রেফারেল পদ্ধতি প্রতিষ্ঠায় ব্লাস্টের নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী মোঃ হাসিবুল হাছানের পাশে দাড়ালেন ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানা
বাগেরহাট জেলা সদর হাসপাতালের সামনে অগ্নিকান্ড এ্যাম্বুলেন্সসহ ৮ টি মটরসাইকেল পুড়ে ভস্মিভুত
রায়গঞ্জে রাস্তায় সন্তান প্রসব, দুই মিডওয়াইফকে শোকজের পর তদন্তে স্বাস্থ্য বিভাগ
রাতে ঘুম নেই, দিনে কাজ নেই—ফ্রিল্যান্সিং থেকে খামার, সর্বত্র বিপর্যয়
নেত্রকোণা মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত
বাহেরচর ক্ষুদ্রকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন কমিটি গঠন
ধুনটে দুই প্রতিষ্ঠানে শূন্য পাস, ২১ পরীক্ষার্থীর সবাই ফেল
বোদায় ১৬ শিক্ষক কর্মচারীর মাদ্রাসায় ৭ পরীক্ষার্থী, পাশ করেছে ১জন
২য় বাংলাদেশ রেমিট্যান্টস’ রিকগনিশন ২০২৬’ অনুষ্ঠানে সম্মাননা পেয়েছেন দাউদকান্দির বাবুল খন্দকার
এডহক কমিটির সভাপতি হলেন মোহাম্মদ সাইয়েদ হোসেন বাবু
পেকুয়ায় উজানটিয়া যুব উন্নয়ন একতা ক্লাবের কমিটি অনুমোদন