ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

চিলমারীতে ইউনি ব্লক সড়কে ধস


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ৩০-১০-২০২৫ দুপুর ১২:৪৯

সড়ক নির্মানের বছর না যেতেই দেখা দিয়েছে ধস। দ্রুত মেরামত না করলে বন্ধ হয়ে পড়বে যোগাযোগ ব্যবস্থা। “গ্রামীন সড়ক” মেরামত ও সংরক্ষণ এর আওতায় ইউনি ব্লক সড়ক নির্মানে নেয়া হয়েছিল অনিয়মের আশ্রয় অভিযোগ উঠেছে। নির্মানের পর থেকে সড়কে বিভিন্ন স্থানে ধস দেখা দেয়ায় চলাচলে অযোগ্য হয়ে পড়েছে রাস্তাটি। রাস্তাটি পুকুর পাড়ে ভেঙ্গে পড়ছে। দ্রত মেরামত না করলে কোন যানবাহন নিয়ে চলাচল করতে পারবে না মানুষ। ।
জানা গেছে, “গ্রামীন সড়ক” মেরামত ও সংরক্ষণ এর আওতায় ২০২৩-২৪ অর্থ বছরে কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট জিসি-রাজারভিটা সড়ক পূনর্বাসনের জন্য ২হাজার ৭০ মিটার ইউনি ব্লকের এলজিডির টেন্ডারের মাধ্যমে হয়। কাজটি পায় মেসার্স নিবেদিতা ট্রেডার্স,উলিপুর। কাজের চুক্তি মুল্য ধরা হয় প্রায় ১ কোটি ৪৭ লাখ ৮৪ হাজার ৯৭৭ টাকা। উক্ত কাজে উন্নত মানের ইউনি ব্লক দেয়ার কথা থাকলে ভালো ব্লকের সাথে রাস্তায় ব্যবহার করা হয়েছে নিম্ন মানের ব্লক অভিযোগ স্থানীয়দের। এছাড়াও রাস্তায় ইউনি ব্লক বসানোর আগে সঠিক ভাবে ফেলানো হয়নি বালি ও মাটি এবং নিয়ম মতাবেক করা হয়নি কম্পেকশন। উক্ত সড়কে একাধিক পুকুর থাকায় সড়ক ভেঙ্গে যেতে পারে এটির জন্য পরিকল্পনা মতাবেক নেয়া হয়নি কোন সিন্ধান্ত ফলে একাধিক স্থানে ধস ছাড়াও সড়ক পুকুরের কাছে ভেঙ্গে পড়ছে।  নির্মানের বছর না ঘুরতে যে অবস্থা আক্ষেপ করে গাড়ি চালক আমিনুল বলেন, সড়ক নির্মানের আগেও যে অবস্থা এখনো একই অবস্থা, স্থানে স্থানে ভেঙ্গে যাওয়া এবং ভালো ভাবে ব্লক না বসানোর কারনে বর্তমানে যে কোন গাড়ী চালানোই মুশকিল। স্থানীয় বেশকিছু মানুষজন জানান, এর আগেও সড়কের কয়েকটি স্থানে ধস দেখা দিয়েছিল পরে লোকজন সেটি ঠিক করেছে। আবু আক্তার নামে এক শিক্ষক বলেন, খুবই দুঃখ জনক কারন এটি একটি গুরুত্বপূর্ন সড়ক আর এটি দ্রুত মেরামত করা না হলে এই সড়ক দিয়ে চলাচল বন্ধ হয়ে পড়বে।
উপজেলা প্রকৌশলী মোঃ জুলফিকার আলী বলেন, উক্ত সড়কে একাধিক পুকুর থাকায় এবং বৃষ্টির কারনে এমনটি হয়েছে,  দ্রুত এর সমাধান করা হবে।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার