ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

প্রান্তিক ও নিম্ন আয়ের মানুষদের প্রকাশ্যে ঋণ দিল এনআরবিসি ব্যাংক


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৩০-১০-২০২৫ দুপুর ৩:৫৭

এনআরবিসি ব্যাংকের ভোলার বিভিন্ন শাখা-উপশাখার  প্রান্তিক/ভূমিহীন কৃষক ও নিম্ন আয়ের বিভিন্ন পেশাজীবী ২১ জন গ্রাহকদের মাঝে প্রকাশ্যে ঋণ বিতরণ করা হয়েছে। বৃৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫ তারিখে ভোলার একটি হোটেলে বাংলাদেশ ব্যাংকের পুনঅর্থায়ন কর্মসূচির আওতায় প্রান্তিক পর্যায়ের মানুষের আর্থিক অন্তর্ভূক্তি নিয়ে মতবিনিময় ও প্রকাশ্যে ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চেক হস্তান্তর করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক রূপ রতন পাইন। এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক মো. ফিরোজ আহমেদ, এনআরবিসি ব্যাংকের এসএমই ও কৃষি অর্থায়ন বিভাগের প্রধান শেখ আহসানুল হক, মাইক্রো ক্রেডিট ডিপার্টমেন্টের প্রধান মো.  রমজান আলী ভূইয়া, বরিশাল-খুলনা জোনের প্রধান মো. আব্দুল হালিম এবং বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ২৪ বাণিজ্যিক ব্যাংকের স্থানীয় শাখাগুলোকে নিয়ে লিড ব্যাংক হিসেবে এই অনুষ্ঠানের আয়োজন করেছে এনআরবিসি ব্যাংক। 
১০/৫০/১০০ টাকার হিসাবধারী প্রান্তিক/ভূমিহীন কৃষক, নিম্ন আয়ের পেশাজীবী, স্কুল ব্যাংকিং হিসাবধারী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃক গঠিত ৭৫০ কোটি টাকার পুনঅর্থায়ন তহবিল থেকে এনআরবিসি ব্যাংক শুধু ভোলা জেলার ১৩৭ জন গ্রাহকের মাঝে ৩ কোটি ৯৫ লাখ টাকা ঋণ বিতরণ করেছে। সারাদেশে এ তহবিল থেকে ব্যাংকটির বিতরণকৃত ঋণের পরিমান ১৫০ কোটি টাকা। গ্রাহকরা মাত্র ৭ শতাংশ সুদে সর্বনিম্ন ৫০ হাজার  টাকা থেকে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারছেন।  
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক রূপ রতন পাইন বলেন, বাংলাদেশ ব্যাংকের আর্থিক অন্তর্ভূক্তিমূলক কর্মসূচির লক্ষ্য প্রতিটি মানুষের অন্তত একটি করে ব্যাংক হিসাব থাকবে। পাশাপাশি তারা উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠে নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন এবং অর্থনীতিতে অবদান রাখবেন। তাদেরকে স্বল্প সুদে পুনঅর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ। বাণিজ্যিক ব্যাংকগুলোর সেই তহবিল থেকে সহায়তা নিয়ে প্রান্তিক পর্যায়ের মানুষদের মাঝে স্বল্প সুদে ঋণ বিতরণ করছে। আর্থিক অন্তর্ভূক্তিমূলক কর্মকাণ্ডকে বেগবান এবং প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নের নানা ধরনের উদ্যোগ বাংলাদেশ ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংকগুলো মিলে বাস্তবায়ন প্রক্রিয়া অব্যাহত থাকবে। 
এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান বলেন, টেকসই উন্নয়নে সমাজের পিছিয়ে পড়া মানুষদের আর্থিক উন্নয়নের বিকল্প নেই। অভিভাবক প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ ব্যাংক সকল মানুষকে  অর্থনীতির মূলধারায় যুক্ত করার যে উদ্যোগ নিয়েছে আমরা বাণিজ্যিক ব্যাংকগুলো তা সফলভাবে বাস্তবায়ন করছি। এনআরবিসি ব্যাংকের শাখা-উপশাখাগুলো সারাদেশে বিস্তৃত। বিস্তৃত এই  নেটওয়ার্কের মাধ্যমে একেবারে প্রান্তিক পর্যায়ের মানুষদের দোরগড়ায় ব্যাংকিং  সেবা পৌছে দিচ্ছে এনআরবিসি ব্যাংক। 

এমএসএম / এমএসএম

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ

সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন