নোয়াখালীতে সাবেক সেনা কর্মকর্তা জায়গা দখল ও হত্যা চেষ্টার অভিযোগ
নোয়খালীতে সন্ত্রাসী কায়দায় প্রকাশ্য দিবালোকে এক সাবেক সেনা কর্মকর্তার ক্রয়কৃত মালিকানাধীন ভূমি জোরপূর্বক দখল করতে গেলে বাঁধা দেয়ায় সেই সেনা কর্মকর্তাকে হত্যার উদ্দ্যেশে হামলা করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নোয়াখালী সদর সুধারাম মডেল থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী আব্দুস সোবহান জিন্নাহ। লিখিত অভিযোগ করার পরেও এখনো জড়িত কাউকে গ্রেফতার করেনি পুলিশ!!
২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুর ২ টায় ঘটনাটি ঘটে নোয়াখালী সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড, দেবীপুর গ্রামের আলা উদ্দিন মিয়ার বাড়ীর পাশে পিরিঙ্গি রোড় নামক স্থানে।
থানায় লিখিত অভিযোগ এবং ভুক্তভোগী সাবেক সেনা কর্মকর্তা আব্দুস সোবহান জিন্নাহ অভিযোগ করে বলেন, সদর উপজেলার ৪ নং কাদির হানিফ ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের মোস্তফা (৪৫), একই গ্রামের আব্দুল মতিনের পুত্র সুমন (৩২), রিপন (২৪), আব্দু্ল খালেকের পুত্র পাবেল (৩০), নাদু মিয়া পিতা অজ্ঞাতসহ ১৫/২০ জনের একদল ভাড়াটিয়া লাঠিয়াল বাহিনী নিয়ে আমার জায়গা দখল করতে আসে আমি খবর পেয়ে ঘটনাস্খলে আসলে পুর্ব পরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্রসস্ত্রসহ আমার ওপর এলোপাতাড়ি হামলা করে হত্যার উদ্দ্যেশ্য মাথা ফাটিয়ে দেয় আমি অজ্ঞান হয়ে গেলে স্খাণীয়রা আমাকে ২৫০ শয্যা বিশিষ্ঠ নোয়াখালী জেনারেল হাপাতালে চিকিৎসাধীন আছি। আব্দুস সোবহান জিন্না আরো বলেন, অভিযুক্তরা এর আগেও আমার ভাইয়ের ওপন হামলা করে এবং গত ২৭ তারিখ আমাকে হত্যার পরিকল্পনা করে।
খবর নিয়ে জানাযায় বর্তমানে আব্দুস সোবহান জিন্না'র অবস্থা আশংকা জনক।ঘটনার বিষয়ে জানতে অভিযুক্তদের মুঠোফোনে একাধিকবার কল করার পরেও রিসিভ না করায় তাদের মন্তব্য নেয়া সম্বব হয়নি।সুধারাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে, আসামিদের ধরতে অভিযান চলমান রয়েছে।
এমএসএম / এমএসএম
বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার