রাজবাড়ীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাজবাড়ী জেলা শহরের লোকশেড এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অভিযান চালিয়ে রুপা বেগম (৩৩) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২০০ গ্রাম গাঁজা। সে জেলা শহরের বিনোদপুরের লোকশেড গ্রামের ইমান শেখের স্ত্রী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক তানভীর হোসেন খান জানিয়েছেন, পরিদর্শক দেওয়ান মো. জিল্লুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় সদস্যরা লোকশেডের কলাবাগান সংলগ্ন এলাকায় রোববার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে অভিযান পরিচালনা করে। সে সময় প্লাস্টিকের ব্যাগে করে গাঁজা বিক্রি করছিল রুপা বেগম। তাকে ওই সময় হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
তিনি আরো জানান, রুপা জানিয়েছে এই গাঁজার মূল মালিক স্থানীয় নরেন রায়ের ছেলে উত্তম কামাল (৫২)। পরবর্তীতে তাকে গ্রেপ্তারের চেষ্টা করা হলে সে কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় উভয়ের নামে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এমএসএম / জামান
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
রাণীশংকৈলের লেহেম্বা ইউনিয়নে মহিলা সার ডিলার মিথিলা নিয়োগ পাওয়ায় কৃষকরা খুশি
বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ট্যালকম পাউডার চালান আটক