ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

কমিউনিটি ব্যাংক ও উইগ্রো টেকনোলজিসের মধ্যে কৃষি সেবায় ব্যবসায়িক সহযোগিতা চুক্তি স্বাক্ষর


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১-১১-২০২৫ দুপুর ১০:৪০

কৃষক ও কৃষি খাতের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জীবনমান উন্নয়ন এবং সহজে আর্থিক সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি ও উইগ্রো টেকনোলজিস লিমিটেডের মধ্যে ব্যবসায়িক সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
চুক্তির মাধ্যমে কৃষকদের জন্য প্রয়োজনীয় অর্থায়ন, কৃষি উপকরণ সরবরাহ, পরামর্শ সেবা, উৎপাদিত পণ্যের ক্রেতা সংযোগ, ওয়ার্কিং ক্যাপিটাল লোনের ব্যবস্থা এবং উইগ্রো প্ল্যাটফর্মের মাধ্যমে কৃষি ঋণ প্রদানের কার্যক্রম আরও বিস্তৃত হবে। এর ফলে কৃষি উৎপাদন, বাজার সংযোগ এবং আর্থিক অন্তর্ভুক্তি আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
আজ রাজধানীর গুলশানে কমিউনিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিওয়া সাআদত এবং উইগ্রো টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মাহমুদুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উইগ্রো টেকনোলজিসের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার ইলহাম হাসান চৌধুরী, চিফ অপারেটিং অফিসার ফাইয়াজ সাফির, কো-ফাউন্ডার ও সিএসও জন বাকলি এবং সিনিয়র এক্সিকিউটিভ আব্দুল্লাহ আল সাদ। এছাড়াও কমিউনিটি ব্যাংকের হেড অব কর্পোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম, হেড অব এডিসি ও হেড অব এমডি’স কো-অর্ডিনেশন টিম মো. মামুন উর রহমান, হেড অব এসএমই অ্যান্ড এগ্রিকালচার শরীফ হাসান মামুনসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত থেকে সহযোগিতার উদ্যোগকে স্বাগত জানান। কৃষকদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি, বাজার প্রসার এবং আধুনিক কৃষি ব্যবস্থাপনায় সহায়তা প্রদানের মাধ্যমে এই চুক্তি দেশের কৃষি খাতকে আরও শক্তিশালী করবে বলে অনুষ্ঠানে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

Aminur / Aminur

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ

সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন