কিডস টাইমের অষ্টম বর্ষপূর্তি উদযাপন
শিশুদের জন্য আনন্দময় ও সৃজনশীল শেখার পরিবেশ গড়ে তুলতে কাজ করা আফটার-স্কুল প্রোগ্রাম কিডস টাইম উদযাপন করেছে এর অষ্টম বর্ষপূর্তি।
আজ ( শুক্রবার ) বিকেলে রাজধানীর ধানমন্ডি শাখায় আয়োজিত এই অনুষ্ঠানে অনলাইন ও অফলাইন মিলিয়ে অংশ নেয় প্রায় ৫০০ শিক্ষার্থী। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন কিডস টাইমের ধানমন্ডি, খিলগাঁও, সাভার, রাজশাহী ও কিশোরগঞ্জ শাখার শিক্ষার্থীরা, পাশাপাশি বিভিন্ন সহযোগী প্রিস্কুলের শিক্ষার্থীরাও।
অনুষ্ঠানে ছিল শিশুদের অংশগ্রহণমূলক নানা কার্যক্রম, পরিবেশনা। উৎসবের গিফট পার্টনার ছিল গুফি, বেভারেজ পার্টনার হিসেবে ছিল আরাম , আর লার্নিং পার্টনার হিসেবে অংশ নেয় টিচার্স টাইম।
২০১৬ সালে যাত্রা শুরু করা কিডস টাইম এখন পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্ত ও প্রবাসে বসবাসরত ৫ হাজারেরও বেশি শিশুর কাছে পৌঁছেছে। খেলার মাধ্যমে শেখার এই উদ্ভাবনী পদ্ধতিতে প্রতিষ্ঠানটি শিশুদের জন্য আর্ট, স্টোরিটেলিং, সিঙ্গাপুর ম্যাথ ও কমিউনিকেশন স্কিলসহ নানা কোর্স পরিচালনা করছে।
কিডস টাইমের প্রতিষ্ঠাতা তাহমিনা রহমান সাথী বলেন, “শিশুরা যখন শেখার আনন্দ উপভোগ করে, তখনই তা সবচেয়ে কার্যকর হয়ে ওঠে। আমাদের লক্ষ্য সবসময়ই ছিল প্রতিটি শিশুর মধ্যে কৌতূহল, সৃজনশীলতা ও আত্মবিশ্বাস গড়ে তোলা। আগামী দিনগুলোতে আমরা আরও বেশি পরিবারের কাছে এই আনন্দময় শিক্ষার অভিজ্ঞতা পৌঁছে দিতে চাই।”
নবম বছরে পদার্পণ করে কিডস টাইম এখন আরও বিস্তৃত পরিসরে শিশুদের জন্য কৌতূহল, আত্মবিশ্বাস ও আনন্দভিত্তিক শিক্ষার পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছে।
এমএসএম / এমএসএম
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো