কুড়িগ্রামে নানা আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালন
“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫ পালিত হয়েছে। শনিবার সকালে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মাধ্যমে জেলা প্রশাসন ও জেলা সমবায় কার্যালয়ের আয়োজনে দিবসটি পালন করা হয়।
সকালে শাপলা চত্বর থেকে সমবায় সমিতির সদস্য ও সমবায় কার্যালয়ের কর্মকর্তা কর্মচারী মিলে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। সেখানে জাতীয় ও সমবায়ের পতাকা উত্তোলন করাসহ সাদা পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করেন প্রধান অতিথি।
পরে স্বপ্নকুঁড়ি মিলনায়তনে আলোচনা সভায় জেলা সমবায় অফিসার আতিকুর রহমানের সভাপতিত্বে ও তদন্ত কর্মকর্তা বেনজির আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক কুদরত-এ-খোদা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাংবাদিক শফিকুল ইসলাম বেবু, সাবেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ। এ ছাড়াও জেলার বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বলেন, জেলার কেন্দ্রীয় ১৩টি ও প্রাথমিক ৬৬৭টি সমবায় সমিতির মাধ্যমে বর্তমানে কুড়িগ্রামে ২ হাজার ১০৮ জন মানুষ স্বাবলম্বী হয়েছেন। এছড়া বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আত্ম নির্ভরশীলতা বাড়াতে সমবায় সমিতির মাধ্যমে কৃষি, তাঁত, কুটির শিল্পসহ বিভিন্ন খাতে ঋণ বিতরণ, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন কার্যক্রম সমবায় কার্যালয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে চলমান রয়েছে। জেলার সার্বিক উন্নয়নে এসব কার্যক্রম ভূমিকা রাখছে বলে মত প্রকাশ করেন বক্তরা।
পরে বিভিন্ন ক্যাটেগরিতে সফল হওয়ায় কুড়িগ্রাম সদর উপজেলার ৪টি সমবায় সমিতির মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ