ঢাকা শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

কমিউনিটি ব্যাংকের বার্ষিক এএমএল অ্যান্ড সিএফটি সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১-১১-২০২৫ দুপুর ৪:১৪

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির কর্মকর্তাদের অংশগ্রহণে এএমএল অ্যান্ড সিএফটি কনফারেন্স-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর, ২০২৫) দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিটের ভারপ্রাপ্ত প্রধান জনাব মো. মফিজুর রহমান খান চৌধুরী। এছাড়া কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) জনাব কিমিয়া সাআদত বিশেষ অতিথি হিসেবে সম্মেলনে অংশ নেন।

দিনব্যাপী এ সম্মেলনে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিটের ডেপুটি ডিরেক্টর হাফিজুর রহমান, জয়েন্ট ডিরেক্টর ইবনে আহসান কবির, জয়েন্ট ডিরেক্টর এ.এন.এম কলিম উদ্দিন হাসান তুষার মানি লন্ডারিং প্রতিরোধে সিনিয়র ম্যানেজমেন্ট এর কমপ্লায়েন্স পরিপালন, ব্যামেলকোদের ভূমিকা, ট্রেড এবং ক্রেডিট বেজড মানি লন্ডারিং এর ধরণ, ইমার্জিং ফাইন্যান্সিয়াল ক্রাইম, হুন্ডি, গেমিং, বেটিং এবং ক্রিপ্টোকারেন্সিসহ বিভিন্ন বিষয়ে ব্যাংকের শাখা ও বিভাগের অত্যাবশ্যক পরিপালনীয় বিষয় নিয়ে বিষদ আলোচনা ও পর্যালোচনা শেষে করণীয় নির্ধারণ করে দেন।

সমাপনী বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক জনাব সাজ্জাদ হোসেন-  আর্থিকখাতে অনিয়ম ও অপরাধ রোধে ব্যাংকগুলোর পক্ষ থেকে জোরালো ভূমিকা প্রত্যাশা করেন।

এ সময় মানি লন্ডারিং এবং সন্ত্রাসে অর্থায়ন সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কমিউনিটি ব্যাংকের ক্যামেলকো ও চিফ অপারেটিং অফিসার (সিওও) সামসুল হক সুফিয়ানী এবং ডিক্যামেলকো ও হেড অব অপারেশন্স শরফুদ্দিন মোঃ রেদওয়ান পাটওয়ারী। 


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কমিউনিটি ব্যাংকের কোম্পানি সেক্রেটারি জনাব সাইফুল আলম, এফসিএস; এবং ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স (আইসিসি) প্রধান জনাব মোহাম্মদ খাইরুল আলম, এফসিএ সহ কমিউনিটি ব্যাংকের সকল বিভাগীয় প্রধান, শাখা ব্যবস্থাপক এবং সকল শাখার ব্যামেলকোবৃন্দ।

এমএসএম / এমএসএম

পুরান ঢাকায় চার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু

ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের জন্মদিন আজ

গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল বিওয়াইডি

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩১তম সভা অনুষ্ঠিত

গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা

ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা

জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য ‌র‌্যালি

উপকূলীয় আনসারদের উচ্চতর প্রশিক্ষণ সমাপনীতে গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান

অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অভিযানে এক লাখ টাকা জরিমানা

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং কনকর্ড হেলথকেয়ার গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

শাহ্জালাল ইসলামী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

বিএসটিআই'র অভিযান

উদ্যোক্তাদের মহা-মিলনমেলায় দেশের প্রথম ‘সুখের শহর হ্যাপিলি’র মহাপরিকল্পনা উন্মোচন