বিপ্লবের সার্টিফিকেট যদি চুপ্পুর কাছ থেকেই নিতে হয় তবে হাসিনার কাছে কেন নয়? -হাসনাত আব্দুল্লাহ,
জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, দেখিয়েছে জরিনা এখন বলছে সংসার করতে হবে সকিনার সাথে, আমরা শুরু থেকেই বলেছি আগে সনদ দেখাতে হবে। এরপরে সিদ্ধান্ত নেয়া হবে সিগনেচার করব কি করব না। তখন তারা আমাদের বিরোধিতা করেছিলেন। কেউ যদি জুলাই সনদে স্বাক্ষর করার পরে বলেন যে তাদের এটা দেখানো হয় নাই এমনটা ছিল না তবে তার দায় আমরা নেব কেন? শনিবার বিকেলে পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে দলীয় কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে অনুষ্ঠিত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, গণভোট সংস্কার বাস্তবায়নের একটা প্রক্রিয়া অতি দ্রুত তার অর্ডার জারি করতে হবে। এই আদেশ দেবেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডঃ মুহাম্মদ ইউনুস। কিন্তু অনেকে এই আদেশ চুপ্পুর হাত থেকে নিতে চায়। হাসিনার আমলে ২০০০ মানুষ শহীদ হয়েছে অনেক মানুষ আহত হয়েছে এখন বিপ্লবের সার্টিফিকেট নিতে যেতে হবে চুপ্পুর কাছে? যদি এ আদেশ চুপ্পুর কাছ থেকেই নিতে হয় তবে হাসিনার কাছে কেন নয়? এটা গণঅভ্যুত্থানকে বিতর্কিত করার চেষ্টা।
জোট করতে হলে কাদের সাথে জোট করবেন এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা বিএনপি ও না জামাত ও না যারা দেশের সার্বভৌমত্ব রক্ষায় কাজ করবে আমরা তাদের সাথে। এনসিপির যুগ্ম সদস্য সচিব ও পটুয়াখালী জেলার প্রধান সমন্বয়কারী এডভোকেট জহিরুল ইসলাম মুসার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন এনসিপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন, এনসিপির যুগ্ম-মুখ্য সংগঠক ডাক্তার মাহমুদা আলম মিতু এবং এনসিপির যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত। এসময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ স্থানীয় নেতৃবৃন্দের কথা শোনেন এবং তাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দেন। এনসিপির এ সমন্বয় সভাকে ঘিরে জেলার নেতা কর্মীদের মধ্যে যথেষ্ট উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। দুপুর থেকেই তারা খন্ড খন্ড মিছিল নিয়ে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আসেন।
Aminur / Aminur
গোপালগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বয় সভা অনুষ্ঠিত
কাপ্তাই নবাগত ইউএনও এর সাথে সুরের ধারা পরিবারের শুভেচ্ছা বিনিময়
বিলাইছড়িতে পশু জবাই ও কোরবানি বিষয়ক প্রশিক্ষণ
সিদ্ধিরগঞ্জে ভ্যাট ফাঁকির তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে হুমকি, ৪ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ
হীরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতি নিয়ম বহির্ভূত কমিটি গঠনের অভিযোগ
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে লোহাগড়ায় দুই খাল পুনঃখনন উদ্বোধন, ১.১৩ কোটি টাকার প্রকল্প
আত্রাইয়ে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ঘোড়াঘাটে গলাকাটা মরদেহ উদ্ধার
নবীগঞ্জে দিনদুপুরে পিস্তল ও রামদা দেখিয়ে একই দিনে দুই শিক্ষিকার স্বর্ণালঙ্কার ছিনতাই
কুতুবদিয়ায় প্রেমিকের বাড়ির সামনে বিষপান: চিকিৎসাধীন অবস্থায় প্রেমিকার মৃত্যু
যশোরে ‘মামলাবাজ’ চক্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
মহেশখালীতে মাদকবিরোধী মোবাইল কোর্ট, যুবকের কারাদণ্ড