ঢাকা শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

এনআরবিসি ব্যাংকের পরিচালনা পর্ষদের ২১৭তম সভা অনুষ্ঠিত


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১-১১-২০২৫ রাত ১০:৪৯

এনআরবিসি ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের ২১৭তম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ তারিখে প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া। এসময় স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মুহাম্মদ এমদাদ উল্লাহ, এফসিএ, স্বতন্ত্র পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. নুরুল হক, স্বতন্ত্র পরিচালক মো. আবুল বশর, মো. আনোয়ার হোসেন ও ব্যারিস্টার মো: শফিকুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান, উপব্যবস্থাপনা পরিচালক ও সিএফও হারুনুর রশীদ এবং কোম্পানি সচিব মোহাম্মদ আহসান হাবিব উপস্থিত ছিলেন।  
পরিচালনা পর্ষদের সভায় ২০২৫ সালের তৃতীয় প্রান্তিকের  (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়েছে। আর্থিক প্রতিবেদনে দেখা যায়,  চলতি বছরের ৩০ সেপ্টেম্বর শেষে ব্যাংকের সংগৃহীত আমানতের পরিমান দাঁড়িয়েছে ১৯ হাজার ৬৭০ কোটি টাকা এবং বিতরণকৃত ঋণের পরিমাণ ১৫ হাজার ২৪৮ কোটি টাকা। আলোচ্য সময়ে পরিচালনা মুনাফা করে ২১৬ কোটি টাকা এবং নিট মুনাফা দাঁড়িয়েছে প্রায় ৮ কোটি টাকা। 
আর্থিক প্রতিবেদনের তথ্যানুসারে, ২০২৫ সালের সেপ্টেম্বর শেষে ব্যাংকের এককভাবে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.১৫ টাকা এবং সমন্বিতভাবে ইপিএস দাঁড়িয়েছে ০.০৯ টাকায়। এককভাবে মোট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১ হাজার ৩৬৪ কোটি টাকা এবং সমন্বিতভাবে এনএভি হয়েছে ১ হাজার ৪০০ কোটি টাকা। আলোচ্য সময়ে এককভাবে শেয়ারপ্রতি এনএভি হয়েছে ১৬ টাকা ৪৭ পয়সা এবং সমন্বিত হিসাবে শেয়ার প্রতি এনএভি দাঁড়িয়েছে ১৬ টাকা ৯১ পয়সায়। এছাড়া এককভাবে শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লোশ হয়েছে ১১ টাকা ২৯ পয়সা এবং সমন্বিতভাবে ক্যাশ ফ্লো হয়েছে ১১ টাকা ২০ পয়সা।     

এমএসএম / এমএসএম

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (BMU) স্ট্রোক ইন্টারভেনশন প্রশিক্ষণের জন্য ইউনিভার্সিটি অব ডান্ডির স্বীকৃতি অর্জন

বিএমইউ এর কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র ঈদের জামাত ঈদের দিন সকাল ৮টায় অনুষ্ঠিত হবে

সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ

পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে

দক্ষিণ বনশ্রীতে ইল্লিয়ীনের ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু

১০০০ সুবিধাবঞ্চিত শিশু বেছে নিল নিজ পছন্দের ঈদ জামা

ঈদে নির্বিঘ্ন সংযোগ নিশ্চিত করতে সারা দেশে নেটওয়ার্ক শক্তিশালী করেছে বাংলালিংক

এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’

খুলনার দিঘলিয়ায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও ককটেলসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক

বিমানবন্দরে স্বর্ণালংকার ও ইলেকট্রনিক্সসহ আটক ১

পাইলট হওয়ার স্বপ্নে নতুন দিগন্ত খুলছে ইউএস-বাংলা

শাহ্জালাল ইসলামী ব্যাংকের পক্ষ থেকে ১০ লক্ষ টাকার আর্থিক অনুদান প্রদান

ঢাকা স্টক এক্সচেঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন