ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

পদ্মায় ধরা পড়ল ৩৭ কেজি ওজনের বিশাল বাঘাইড়


সোহাগ মিয়া, গোয়ালন্দ photo সোহাগ মিয়া, গোয়ালন্দ
প্রকাশিত: ২৬-৯-২০২১ দুপুর ৪:১০

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭নং ফেরিঘাটের অদূরে পদ্মা-যমুনা নদীর মোহনায় জেলের জালে ধরা পড়েছে বিশাল একটি বাঘাইড় মাছ। মাছটির ওজন ৩৭ কেজি। রোবরার (২৬ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে মানিকগঞ্জ জেলার জাফরগঞ্জ এলাকার জেলে গোবিন্দ হালদার পদ্মা ও যমুনা নদীর মোহনায় জাল ফেলে তার কিছুক্ষণ পরে জাল টেনে ওঠালে তার জালে ধরা পড়ে বিশালকৃতির বাঘাইড় মাছ।

মাছটি দুলাল মণ্ডলের আড়তে নিয়ে এলে উন্মুক্ত ডাকের মাধ্যমে ১ হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ৪৮ হাজার ১০০ টাকা দিয়ে মাছটি কিনে নেন স্থানীয় মৎস্য ব্যবসায়ী চাঁদনী মৎস্য আড়তের মালিক মো. চান্দু মোল্লা। সে সময় বিশাল মাছটি এক নজর দেখতে উৎসুক জনতারা ভিড় জমান। পরে মাছটি ১ হাজার ৪০০ টাকা কেজি দরে মোট ৫১ হাজার ৮০০ টাকায় ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেন।

মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা  বলেন, পদ্মার বিভিন্ন ধরনের বড় মাছের চাহিদা প্রচুর। তাই সামনে পেলেই কিনে নেই। এক্ষেত্রে দাম কোনো ব্যাপার নয়। বড় বড় ব্যবসায়ী, শিল্পপতি, আমলা, রাজনীতিবিদ আগে থেকেই আমাদের বলে রাখেন, বড় ধরনের কোনো ভালো মাছ পেলে যেন তাদের জানাই।

গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, পদ্মায় আজকাল নিয়মিতই বড় বড় মাছ ধরা পড়ছে। এতে জেলে ও ব্যবসায়ীরা খুব খুশি। আমরা চেষ্টা করছি এ ধরনের মাছের জন্য অভয়াশ্রম গড়ে তুলে তাদের রক্ষা করা, যেন তারা নদীতে বংশবিস্তার করে মাছের উৎপাদন বাড়াতে পারে।

এমএসএম / জামান

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাণীশংকৈলের লেহেম্বা ইউনিয়নে মহিলা সার ডিলার মিথিলা নিয়োগ পাওয়ায় কৃষকরা খুশি

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ট্যালকম পাউডার চালান আটক

গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন