কুড়িগ্রামের রাজারহাট-আনন্দবাজার পাকা সড়ক দ্রুত সংষ্কারের দাবিতে মানববন্ধন
কুড়িগ্রামের রাজারহাট-আনন্দবাজার পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার পাকা সড়কের সংষ্কারের কাজ স্থগিত হওয়ায় উমরমজিদ ইউনিয়নের ভূক্তভোগী বাসিন্দারা মানববন্ধন করেছে। রোববার বিকেলে এ ফরকেরহাট এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। গত ৫বছর ধরে সড়কটির কার্পেটিং উঠে গিয়ে ছোট-বড় গর্ত ও খানা-খন্দের সৃষ্টি হয়। এমনিতেই এই সড়কের অসংখ্য বাক, এর মধ্যে ছোট-বড় গর্ত হওয়ায় পাকা সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। ছোট -বড় যানবাহনও চলাচল করতে পারছে না সড়কটি দিয়ে। ইতোমধ্যে ভাঙ্গা সড়কটির উপর দিয়ে রোগীর এ্যাম্বুলেন্স ও অগ্নি নির্বাপন ফায়ার সার্ভিসের গাড়ি চলাচলও করতে পারবে না বলে সংশ্লিষ্ট কতর্ৃপক্ষকে জানিয়ে দিয়েছে তারা। ফলে প্রত্যন্ত পল্লীর অসুস্থ্ রোগী কিংবা বসত বাড়িতে আগুন লাগলে এ্যাম্বুলেন্স কিংবা ফায়ার সার্ভিসের কোন দেখা মেলে না এ অঞ্চলে। এ বিষয়ে বার বার অভিযোগ দেয়ার পরও কোন ফলাফল পায়নি এলাকাবাসী। রাজারহাট-আনন্দবাজার পাকা সড়কটি রাজারহাট উপজেলার উমরমজিদ- চাকিরপশার, উলিপুরের পান্ডুল দলদলিয়াসহ প্রায় ৩০/৩৪টি গ্রামের একমাত্র চলাচলের পথ। এই পথ ধরেই এই সব গ্রামের মানুষ জেলাশহর কুড়িগ্রাম-রাজারহাট-উলিপুর ও বিভাগীয় শহর রংপুর প্রতিনিয়ত চলাচল করে। কিন্তু সড়কটির বেহাল দশা হওয়ায় চরম বিপাকে পড়েছে এইসব গ্রামের মানুষ। তাই বাধ্য হয়ে এ এলাকার মানুষ চরম জন দূর্ভোগ থেকে রক্ষা পেতে মানববন্ধন করে পাকা সড়কটি দ্রুত সংষ্কারের জোর দাবী জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ