ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

বালিয়াকান্দিতে বিএনপি ৩১ দফা প্রচারের লক্ষ্যে জনসভা অনুষ্ঠিত


বালিয়াকান্দি প্রতিনিধি photo বালিয়াকান্দি প্রতিনিধি
প্রকাশিত: ৪-১১-২০২৫ দুপুর ১২:৫১

রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ৩১ দফা প্রচারের লক্ষ্যে জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৩ নভেম্বর) বিকালে ৫টাশ জেলার বালিয়াকান্দি উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে কুঠির মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়। 
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বালিয়াকান্দি উপজেলা শাখার সাবেক সভাপতি ও ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল হোসেন খানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপি'র সাবেক সহ-সভাপতি মীর মনিরুজ্জামান বাবুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র স্থায়ী কমিটির সদস্য ও রাজবাড়ী -২ আসনের সাবেক সংসদ সদস্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা মোঃ নাসিরুল হক সাবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ী -১ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। 
উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক ও বালিয়াকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার মশিউল আযম চুন্নু'র সার্বিক সহযোগিতায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটি নেতা ও ফরিদপুর -১ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মোঃ নাসিরুল ইসলাম নাসির, মোঃ আজগর আলী মিয়া, খায়রুল আনাম বকুল, অ্যাডভোকেট মোক্তার কবির, সুরুজ আলী মুন্সি, আব্দু ওহাব মন্ডল, মোঃ শওকত সরদার, মোঃ জিল্লুর রহমান প্রমুখ। 
বক্তাগণ বলেন, নদী মার্তৃক বাংলাদেশে কৃষিই একমাত্র অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষকদের জন্য বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন। কৃষি বিপ্লবের মাধ্যমে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্নতা এনেছিলেন। তিনি ছিলেন সত্যিকার দেশপ্রেমিক। জাতি তাঁর অবদান চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। 
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র আগামীর দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা দেশের জনগণ গ্রহণ করেছে। তাঁর ঘোষিত ৩১ দফাই হলো জাতির মুক্তির সনদ। একটি স্বার্থান্বেষী গোষ্ঠী নির্বাচন বানচালের জন্য ব্যাপক অপপ্রচার ও ষড়যন্ত্র করছে। তাদের বিরুদ্ধে সকলকে সোচ্চার ও সজাগ থাকতে হবে। 
এসময় ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলা, রাজবাড়ী জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন  বিএনপি, যুবদল, কৃষকদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলাদলের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Aminur / Aminur

নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত

নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল

দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ

মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার

যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু

আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা

মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন

চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি

সরকারি হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, হাতেনাতে ধরল স্থানীয়রা

ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন