ভোলা-১ আসনে দলীয় প্রতীকে নির্বাচন করবে বিজেপি, নির্বাচনি প্রচার ও র্যালী অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) বিএনপি থেকে ভোলা-১ (ভোলা সদর) আসনে জোটের মনোনয়ন না পেলেও বিজেপির নিজস্ব দলীয় মার্কার পক্ষে নির্বাচনের ঘোষনা দিয়ে নির্বাচনী প্রচার ও র্যালী করেছে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ'র দল।
বুধবার (৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় ভোলা নতুন বাজার বিজেপির জেলা অফিসের সামনে থেকে গরুর গাড়ি মার্কার পক্ষে নির্বাচনী প্রচার প্রচারনা শুরু করে তারা।
পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে জেলা কার্যালয়ের সামনে এসে জড়ো হয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে একটি র্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ করে। এ সময় নেতাকর্মীরা গরুর গাড়ি মার্কা সহ বিভিন্ন শ্লোগান দিয়ে দলকে চাঙ্গা করে নির্বাচন করার জানান দেয়। বিজেপির এ কর্মসূচি নিয়ে মানুষের মধ্যে নানা শংকা থাকলেও আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় শান্তিপূর্ণ ভাবেই সম্পন্ন হয়েছে তাদের এ নির্বাচনী প্রচার প্রচারনার র্যালীটি।
র্যালী শেষে এক পথসভায় দলটির জেলা সাধারন সম্পাদক আলহাজ্ব মোতাছিম বিল্লাহ নেতাকর্মীদের আশ্বস্ত করে বলেন, আপনারা কেউ ভেঙ্গে পড়বেন না, এ আসনে বিজেপির দলীয় প্রতীক গরুর গাড়ি মার্কায় নির্বাচন করবেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিজেপির সাধারন সম্পাদক আবুল বাশার বুলবুল, জেলা যুব সংহতির আহ্বায়ক নূরে আলম ছিদ্দিক টিটু, সদস্য সচিব আনোয়ার হোসেন, সেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক মোঃ গোলাম হোসেন, জেলা শ্রমিক পার্টির সভাপতি আলহাজ্ব জামাল উদ্দিন চকেট, জেলা ছাত্র সমাজের সভাপতি মানোষ ঘোষ শান্ত সহ দলের বিভিন্ন নেতাকর্মীবৃন্দ।
উল্লেখ, মনোনয়নকে কেন্দ্র করে গত ১ নভেম্বর বিএনপি ও বিজেপির মধ্যে এক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বিএনপির ভোলা সদর উপজেলা কমিটির সকল কার্যক্রম স্থগিত করে কেন্দ্রীয় বিএনপি। তবে ৩ নভেম্বর ভোলা সদর -১ আসনে বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী, ভোলা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীরকে দল থেকে মনোনয়ন দেয়া হয়। এ মনোনয়ন ঘিরে বিজেপির নেতা কর্মীদের মধ্যে অসন্তোষ বিরাজ করে। অবশেষে জেলা বিজেপির নেতৃবৃন্দ তাদের অবস্থান স্পষ্ট করেন যে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ জানিয়েছেন, ভোলা -১ সদর আসন থেকে তার দলের প্রতীক গরুর গাড়ি মার্কায় নির্বাচন করবেন। আমরা সেই লক্ষেই কাজ করে যাচ্ছি। আজকের প্রচার প্রচারনার র্যালী তারই অংশ।
এমএসএম / এমএসএম
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার
পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা