উলিপুরে আব্দুল খালেকের মনোনয়ন দাবিতে মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত
কুড়িগ্রামের উলিপুর ৩ আসনের জন্য বিএনপি ঘোষিত মনোনয়ন স্থগিতের প্রতিবাদে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেকের মনোনয়নের দাবিতে মানববন্ধন, র্যালি ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর ২০২৫) সকাল ১১টায় উলিপুর শহরের পাম্পের মোড় এলাকায় ‘উলিপুরের সর্বস্তরের জনগণ’-এর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে অংশ নেন স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মী, ব্যবসায়ী, কৃষকসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ওবায়দুর রহমান, হারুন উর রশীদ, ইসমাইল হোসেন, তারাজুল ইসলাম ও মাওলানা আব্দুল গনি প্রমুখ।
বক্তারা বলেন, আব্দুল খালেক দীর্ঘদিন ধরে উলিপুরসহ কুড়িগ্রাম অঞ্চলের মানুষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছেন। বিএনপির সংকটময় সময়ে তিনি তৃণমূলের সংগঠন ধরে রেখেছেন, নেতাকর্মীদের পাশে থেকেছেন এবং সর্বদা জনগণের স্বার্থে কাজ করেছেন। বক্তারা আরও বলেন, ত্যাগী, পরীক্ষিত ও জনপ্রিয় এই নেতাকে উপেক্ষা করে অন্য কাউকে মনোনয়ন দেওয়ায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হবে ও সংগঠন দুর্বল হয়ে পড়বে।
তাঁরা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি অনুরোধ জানিয়ে বলেন,জনগণের মতামত ও প্রত্যাশা বিবেচনায় নিয়ে আব্দুল খালেককে কুড়িগ্রামের উলিপুর-৩ আসনের আনুষ্ঠানিক প্রার্থী হিসেবে ঘোষণা করা হোক।
পরে মানববন্ধন শেষে একটি র্যালি সড়ক প্রদক্ষিণ করে পাম্পের মোড় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বক্তারা একই দাবি পুনর্ব্যক্ত করেন।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ