ব্লাড টান্সফিউশন অর্গানাইজেশনের এর ৯ম বর্ষপূর্তি উদযাপন
“হাঁসবে রোগী বাঁচবে প্রাণ, করবো মোরা রক্তদান” এ প্রতিপাদ্য কে সামনে রেখে শরীয়তপুরের ডামুড্যা উপজেলার রক্তদানকারী সংগঠন ব্লাড টান্সফিউশন অর্গানাইজেশনের ৯ম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে, র্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) সকালে শরীযতপুরের ডামুড্যা বাজার ব্যাংক রোডে কেক কাটা, আলোচনা সভা । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্লাড টান্সফিউশন অর্গনাইজেশনের সভাপতি মিজানুর রহমান ইমন ফকির। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক তোফা সিকদার।অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বলেন, রক্তদান একটি মহৎ কাজ। আর এ-ই মহৎ কাজটিই নিয়মিত ও নিরবচ্ছিন্ন ভাবে করে আসছে ব্লাড টান্সফিউশন অর্গানাইজেশন(বিটিও)। তাদের সকল প্রকার সাহায্য সহযোগিতা করার জন্য আমরা সবসময় পাশে থাকবো। তাদের প্রতি উপদেশ হচ্ছে, নতুন নতুন সদস্য খুঁজে বের করে তাদেরকে এ সংগঠনে যুক্ত করার চেষ্টা করতে হবে।এছাড়া কারা সর্বোচ্চ রক্তদান করেছে তার পাশাপাশি যে প্রথমবার রক্ত দিয়েছে তাকেও পুরস্কৃত করতে হবে। এতে নতুনরা রক্তদানে উৎসাহী হবে।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা জিল্লু রহমান মধু মীর,উজ্জ্বল সিকদার, কবির বেপারী,মোজাম্মেল মাদবর, মোসাদ্দেক হোসেন মেহেদী, নুরুল হুদা,তোফায়েল ইসলাম, আমিনুল ইসলাম হিরন, রিয়াদ মাদবর,হাসান সিকদার, বাংলাদেশ ব্লাড ডোনার ফাউন্ডেশন শরীয়তপুর জেলা ইউনিটের সভাপতি ও ব্লাড টান্সফিউশন অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা সদস্য নিপু দেওয়ান, মানিক বেপারীসহ অন্যান্য প্রতিষ্ঠাতা সদস্য ও রক্তদাতাগণ।
বিটিও এর সভাপতি মিজানুর রহমান ইমন ফকির বলেন,আমরা চাই রক্তের অভাবে যেন একজন মানুষও মারা না যায়। সেই লক্ষ্যেই আমরা কাজ করে চলেছি। রক্তদানের মাধ্যমে একজন মুমূর্ষু রোগী ও তার স্বজনের মুখে হাসি ফোটানোর মাঝেই আমরা শান্তি খুঁজে পাই। সকলের সমর্থন ও সহযোগিতায় ব্লাড টান্সফিউশন অর্গানাইজেশনের কার্যক্রম আরও প্রসারিত হবে সেই প্রত্যাশা। সাবেক ছাত্রনেতা খায়রুল হারিস পাপ্পু সিকদারের হাত ধরে প্রতিষ্ঠিত এ সেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠার পর থেকে বিনামূল্যে গত ৯ বছর ধরে শরীয়তপুরের প্রতিটি এলাকায় রক্তদান থেকে শুরু করে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে৷ এ সময় সংগঠনটি হাজারও রোগীকে বিনামূল্যে রক্তদান করে বেশ সুনাম অর্জন করেছে।
এমএসএম / এমএসএম
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের