লালমোহনে মোবাইলের দোকানে দুর্ধর্ষ চুরি
ভোলার লালমোহন বাজারের মোবাইলের দোকান ‘মা টেলিকম’-এ দুর্ধর্ষ চুরির ঘটনায় চোরাই মোবাইলসহ মো. মঞ্জু (২২) নামে একজনকে আটক করেছে পুলিশ। রোববার বিকেল সাড়ে ৫টার দিকে পৌর ৬নং ওয়ার্ড কলেজপাড়া এলাকার দেলু আড়তদার বাড়ি থেকে তাকে আটক করা হয়। মঞ্জু ওই বাড়ির হুমায়ুন কবিরের ছেলে।
জানা যায়, গত শনিবার গভীর রাতে লালমোহন সদর বাজারের ‘মা টেলিকম’ দোকানের টিনের চালা কেটে ভেতরে ঢুকে ১৭টি মোবাইল ও একটি স্বর্ণের চেইন নিয়ে যায় চোরচক্র। এ ঘটনায় দোকানের মালিক মো. রিয়াজ বাদি হয়ে রোববার সকালে অজ্ঞাতদের আসামি করে লালমোহন থানায় মামলা দায়ের করেন। মামলা নং- ১৮, তারিখ ২৬ সেপ্টেম্বর। ওই মামলার সূত্র ধরে গোপন সংবাদের ভিত্তিতে পৌর ৬নং ওয়ার্ডের মঞ্জুর বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় মঞ্জুর মুরগীর বাসার ভেতর থেকে চোরাই মোবাইল ভর্তি একটি ব্যাগ উদ্ধার করে পুলিশ।
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, মোবাইলের দোকান চুরির ঘটনায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনার মূল হোতা মঞ্জুকে আটক করতে সক্ষম হয়েছি। চুরিকৃত ১৭টি মোবাইলের মধ্যে ১৬টি তার কাছ থেকে উদ্ধার এবং চুরির কাজে ব্যবহৃত টিন কাটার কাঁচি উদ্ধার করা হয়েছে।
এমএসএম / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান