ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

কুড়িগ্রামে এনসিপি'র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক মুকুল, সদস্য সচিব মাসুম


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ৯-১১-২০২৫ দুপুর ১২:৪০

কুড়িগ্রাম জেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বের সমন্বয় কমিটি ভেঙ্গে দিয়ে ৬৪ সদস্য বিশিষ্ট জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে আহ্বায়ক পদে মুকুল মিয়া ও সদস্য সচিব পদে মাসুম মিয়াকে ৬ মাসের দায়িত্ব প্রদান করা হয়েছে। শনিবার (৮ নভেম্বর)  সন্ধ্যায় ৬ টায় এনসিপি'র কেন্দ্রীয় ভেরিফাইড ফেসবুক পেজে এই কমিটি তালিকা আকারে প্রকাশ করা হয়।  কমিটি অনুমোদন করেন এনসিপি'র কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদ পেয়েছেন মাহমুদুল হাসান জুয়েল। এছাড়াও  রাশেদুজ্জামান তাওহীদকে ১নং যুগ্ম আহ্বায়ক করে একই পদে ১০ জনের নাম এসেছে তালিকায়। নতুন এই কমিটিতে সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে মাওলানা দিনার মিনহাজ, যুগ্ম সদস্য সচিব পদে শাহজাহান আলী সুমনসহ ৭ জন, সাংগঠনিক সম্পাদক পদে মোজাম্মেল হক বাবুসহ ৪ জন, জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদে আহত জুলাই যোদ্ধা আরিফুল ইসলাম ও গোলাম রসুল রনিকে ১নং সদস্য করে ৩৮ জনকে রাখা হয়েছে সদস্য পদে।
নবগঠিত এই কমিটিতে ৭ জন নারী সদস্য স্থান পেয়েছে, এরমধ্যে যুগ্ম সদস্য সচিব পদে জেলা নারী শক্তির সক্রিয় নেত্রী নাসিরা খন্দকার নিসার নাম রয়েছে তালিকায়। এনসিপি'র নব গঠিত কমিটি সম্পর্কে জানতে চাইলে সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ড. আতিক মুজাহিদ বলেন, নবগঠিত কমিটিতে দায়িত্বশীল নির্বাচনের ক্ষেত্রে যোগ্যতা, সাংগঠনিক দক্ষতা ও পূর্বের সমন্বয় কমিটির কাজকে মূল্যায়ন করা হয়েছে। 
এছাড়াও অনলাইনে গুগল ফর্মের মাধ্যমে  আহ্বায়ক ও সদস্য সচিব পদে আবেদনকারীদের বিভাগীয় পর্যায়ে রংপুর সার্কিট হাউসে মৌখিক পরীক্ষা ও বায়োগ্রাফি যাচাই-বাছাই করা হয়েছে। এই সাক্ষাৎকার অনুষ্ঠানে কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

Aminur / Aminur

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার