সহকারী অধ্যাপক পদে পদোন্নতির দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও সংবাদ সম্মেলন
কুড়িগ্রামে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের যোগ্য সকল প্রভাষকের সহকারী অধ্যাপক পদে ভূতাপেক্ষ পদোন্নতির দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ নভেম্বর) সকাল ১১টায় কুড়িগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণে এই মানববন্ধন ও সংবাদ সম্মেলনের আয়োজন করে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদ, কুড়িগ্রাম জেলা ইউনিট।
এসময় লিখিত বক্তব্য রাখেন কুড়িগ্রাম সরকারি কলেজের ৩৫তম বিসিএস এর বাংলা বিভাগের প্রভাষক মো: জাহাঙ্গীর আলম। এ সসময় আরও সম্পূরক বক্তব্য রাখেন প্রভাষক মো: মমিনুল হক, চন্দন কুমার সরকার প্রমুখ।
সংবাদ সম্মেলনে বক্তারা জানান, সারাদেশে ৩২তম থেকে ৩৭তম ব্যাচের প্রায় আড়াই হাজার প্রভাষক দীর্ঘদিন ধরে পদোন্নতির অপেক্ষায় রয়েছেন। যোগ্যতা অর্জন সত্ত্বেও পদোন্নতি না পাওয়ায় তারা হতাশ হয়ে পড়ছেন। তাই দ্রুত ভুক্তভোগী প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে ডিও জারি করে পদোন্নতির দাবি জানান।
তারা আরও বলেন, ১২ নভেম্বরের মধ্যে দাবি বাস্তবায়িত না হলে আগামী ১৩ নভেম্বর বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
এ সময় শিক্ষকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ