আন্তর্জাতিক ইশারা ভাষা দিবসে বধিরদের প্রীতি ফুটবল ম্যাচে চ্যাম্পিয়ন রাজশাহী
জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক ইশারা ভাষা দিবস ও আন্তর্জাতিক বধির সপ্তাহ উপলক্ষে গাজীপুরে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী প্রীতি ফুটবল ম্যাচ। রোববার (২৬ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত এ ব্যতিক্রমধর্মী ফুটবল ম্যাচে মাঠে অংশগ্রহণ করেন শ্রবণ ও বাক প্রতিবন্ধীরা (বধির)। গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীর জরুন এলাকায় এ খেলার আয়োজন করে শ্রবণ ও বাক প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থা। জাহাঙ্গীর আলম ফুটবল একাডেডির সার্বিক সহযোগিতায় খেলায় অংশগ্রহণ করে রাজশাহী বধির ফুটবল একাদ্বশ বনাম চট্টগ্রাম বধির ফুটবল একাদ্বশ। ব্যতিক্রমধর্মী এ খেলা হাজার হাজার উৎসুক জনতা উপভোগ করেন।
খেলার প্রথময়ার্ধে কোন দল গোল করতে না পারলেও দ্বিতীয়ার্ধে রাজশাহী একাদ্বশ দুটি গোল করে বিজয়ী হয়। রাজশাহী একাদ্বশের ৬নং জারসির পরিহিত খেলোয়ার বধির রবিন ম্যানঅপদা ম্যাচ নির্বাচিত হন। বাংলাদেশের রাজশাহী, বগুড়া এবং ঢাকার মিরপুর, বিজয়নগর এলাকার বধির বিদ্যালয়ে লেখাপড়া শেষে গাজীপুরের কোনাবাড়ী জরুন এলাকায় কেয়া কসমেটিকস লিমিটেড নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন এসব বধির। শ্রবণ ও বাক প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থায় সারাদেশের পাঁচ শতাধিক বধির সদস্য রয়েছেন।
বধিরদের প্রীতি ফুটবল ম্যাচে সভাপতিত্ব করেন গাজীপুর সিটি করপোরেশনের ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও সংস্থার সভাপতি মো. কাউসার আহম্মেদ। এ সময় উপস্থিত ছিলেন- গাজীপুর মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শেখ আক্কাস আলী, সদস্য আব্দুর রহমান মাস্টার ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান মাস্টার, সংস্থার সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম প্রমুখ। পরে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি তুলে দেন অতিথিরা।
এমএসএম / জামান
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল
গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ
হাবিবুর রহমান হাবিবের বহিষ্কার ও জেলা কমিটি পুনর্গঠনের দাবি সিরাজুল ইসলাম সরদারের
নোয়াখালীর কবিরহাটে রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার অনুষ্ঠান
রায়গঞ্জে আশ্রয়ণ প্রকল্পে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু
পিসিপি’র খাগড়াছড়িতে ১৭ সদস্যের নতুন কমিটি গঠন
ধামইরহাটে ১৪৪ ধারা ভঙ্গ করে কৃষকের সরিষা কেটে নিল প্রতিপক্ষ
জেএসএস’র গুলিতে খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্য নিহত
আদমদীঘিতে বাশেঁর বেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধ করে চলাচলে বিঘ্ন সৃষ্টি
মান্দায় রফিকুল হত্যা মামলা নিয়ে পুলিশের তেলেসমাতি
কোনাবাড়ী উলামা পরিষদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
উলিপুরে হাঙ্গার প্রজেক্টের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত