হাইকোর্টের নির্দেশ
পবিপ্রবির দুই শিক্ষার্থী পুনঃভর্তির আদেশ
হাইকোর্টের নির্দেশে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ভেটেরিনারি অনুষদের দুই শিক্ষার্থীকে পুনরায় ভর্তি করার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়, হাইকোর্টের রিট পিটিশন নং-১৭৩১৮/২০২৫ অনুসারে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) প্রোগ্রামের শিক্ষার্থী মো. আমির হামজা আসিফ আইডি নং ২৪০৫২০৫৮, রেজি নং ১৩২১৫ ও জেরিন তাসনিম জুথি আইডি নং ২০০৫২০৬৪, রেজি নং ১০১০৪, সেসন ২০২০-২০২১-কে পুনরায় ভর্তি করার নির্দেশ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রাণিসম্পদ অনুষদের অধীনে আমির হামজা আসিফ বিএসসি এএইচ (অনার্স) ডিগ্রী কোর্স কারিকুলামে লেভেল-১, সেমিস্টার-১ এবং জেরিন তাসনিম জুথি বিএসসি এএইচ (অনার্স) ডিগ্রী কোর্স কারিকুলামে লেভেল-৩ সেমিস্টার-১ ভর্তি হবেন। এর আগে প্রশাসনিক জটিলতার কারণে তাদের ভর্তি কার্যক্রম স্থগিত ছিল। আদালতের নির্দেশের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন পুনঃভর্তির অনুমোদন প্রদান করে।
রেজিস্টার ড. ইকতিয়ার উদ্দিন জানান, বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে উক্ত শিক্ষার্থীদের পুনঃভর্তি কার্যক্রম সম্পন্নের নির্দেশ দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট অনুষদকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এমএসএম / এমএসএম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে ১৮ লাখ টাকার ওষুধ চুরি, গ্রেপ্তার ৪
দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের প্রতিবাদে কাপ্তাইয়ে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ৫ লাখ টাকার ফলের চালান আটক
৫০৭ কোটি টাকার ভুয়া বিল দেয়ায় মাগুরা পল্লী বিদ্যুতের জিএম তাৎক্ষণিক বরখাস্ত
চুনতি অভয়ারণ্যে বনখেকোদের তাণ্ডব
বাঘায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড
পঞ্চগড় পৌর শহরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
নাগরিক সেবায় প্রকাশ্য ঘুষ ও দুর্নীতির অভিযোগ: কচুয়ায় ইউপি প্রশাসক অবরুদ্ধ, উদ্ধার করল প্রশাসন
সিংড়ায় ৫ দিন ধরে গৃহবধূ ও শিশুকন্যা নিখোঁজ, সন্ধান চায় পরিবার
চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড
প্রকৃতির সান্নিধ্যে প্রশান্তি আর বিনোদনের অপূর্ব ঠিকানা " শালিখা ইকোপার্ক "
বরিশালের আটটি কলেজে একাদশে শ্রেণিতে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী