নোয়াখালীতে এরাবিয়ান সিটি নামে হাউসিং সোসাইটির উদ্বোধন
নোয়াখালীতে এরাবিয়ান সিটি নামে হাউজিং সোসাইটির কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। সোমবার (১০ নভেম্বর) বিকালে নোয়াখালী ৬নং নোয়াখালী ইউনিয়ের নোয়াখালী মৌজাতে এরাবিয়ান সিটির উদ্ভোদন করা হয়।উদ্ভোদন ও দোয়া পরিচালনা করেন, জামিয়া মাদানিযা নোয়াখালীর মোহতামিম মাওলানা সিদ্দিক আহমেদ নোমান ছাহেব ও নোয়াখালী জেলা জামে মসজিদের খতিব মাওলানা দিলাওয়ার হোসাইন কাসেমী।
এসময় বক্তব্য রাখেন, কারামাতিয়া আলিয়া মাদ্রাসার সাবেক মোহাদ্দেস মাওলানা জাফর উল্লা,জামিয়া মাদানিযা নোয়াখালীর মোহতামিম মাওলানা সিদ্দিক আহমেদ নোমান ছাহেব ও নোয়াখালী জেলা জামে মসজিদের খতিব মাওলানা দিলাওয়ার হোসাইন কাসেমী। সদর উপজেলা মডেল মসজিদের খতিব মুফতি গিয়াস উদ্দিন, জামিয়া ফয়জিয়া মাদ্রাসার শিক্ষা সচিব মোসাদ্দেকুল মাওলা।
নোয়াখালী সোনাপুর থেকে দক্ষিনে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সড়কে জেড মোড় সংলগ্ন প্রায় সাড়ে ৭ একর জমিতে নির্মান হচ্ছে হাউজিং সোসাইটি এরাবিয়ান সিটি। এখানে প্লট বরাদ্দ চলছে। সম্পুর্ণ ব্যক্তি মালিকানাধিন এ সিটিতে মোট শেয়ার পার্টনার ২৫ জন।
সদরের ৬নং নোয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াছিন আরাফাতের সার্বিক ব্যবস্থাপনায় একটি সুপরিকল্পিত প্রয়াসে এ সিটিতে প্লট বুকিং ও বরাদ্দ চলছে।
আরাফাত জানান, শহরের কোলাহল পরিবেশ থেকে একটু পাশেই সোনাপুর থেকে ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সড়কে জেডের মোড় সংলগ্ন আন্ত উপজেলা রাস্তার পাশে এ সিটি গড়ে উঠবে। এটি পরিকল্পিত একটি নগরী এখানে থাকবে মসজিদ, স্কুল, মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান আবাসিক ভবন,শপিং কমপ্লেক্স,কমিউনিটি সেন্টার, বিনোদন ও খেলার মাঠ।
এমএসএম / এমএসএম
বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার