ঢাকা বৃহষ্পতিবার, ১২ মার্চ, ২০২৬

ইবিতে 'মানবতা ও ইসলাম' শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত


ইবি প্রতিনিধি photo ইবি প্রতিনিধি
প্রকাশিত: ১২-১১-২০২৫ দুপুর ১২:৫১

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘মানবতা ও ইসলাম’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইইআর) এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডিভিশিন (আইএডি)-এর যৌথ আয়োজনে গত রবিবার (৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব ও ইসলামি শিক্ষা অনুষদ ভবনের ৪০১ নং কক্ষে এ সেমিনার শুরু হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এবং বিশেষ অতিথি হিসেবে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী ও ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। ইরানের আল-মুস্তাফা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম শাহাবুদ্দিন মাশায়েখি রাদ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। আইআইইআর-এর পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডিভিশিন (আইএডি)-এর পরিচালক প্রফেসর ড. মোঃ নাছির উদ্দিন মিঝি স্বাগত বক্তব্য দেন। সঞ্চালনায় ছিলেন মুহাম্মদ মাসউদ আল মাহদী।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর বলেন, ইসলাম মহান রাব্বুল আলামিনের সর্বশেষ মনোনীত ধর্ম। এটি মানবতার ধর্ম। এটি ধর্ম-বর্ণ-শ্রেণি নির্বিশেষে সবাইকে সহানুভূতি, ন্যায় এবং সম্মান প্রদর্শনের শিক্ষা দেয়। মহান নবী হযরত মুহাম্মদ (সা.) আমাদের দেখিয়েছেন, প্রকৃত এবাদত হল মানবতার সেবায় নিয়োজিত হওয়া। আজকের বিশ্বে যদি আমরা এই মূল্যবোধগুলোকে মানি, তবে আমরা একটি শান্তিপূর্ণ, সহমর্মী এবং নৈতিক শক্তিতে পূর্ণ সমাজ গঠন করতে পারব।

থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. সেকান্দার আলীসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষকবৃন্দ ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা সেমিনারে অংশগ্রহণ করেন।

বিকেল সাড়ে ৩টার দিকে ভিসি অফিসের কনফারেন্স রুমে আল-মুস্তাফা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাথে ইসলামী বিশ্ববিদ্যালয়ের খসড়া সমঝোতা স্মারক পেশ করা হয়। সেখানে ভাইস চ্যান্সেলর জানান, খসড়া সমঝোতা স্মারকটি পাঠানো হবে ইরানের আল-মুস্তাফা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে; সেখানে চূড়ান্তভাবে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। এই খসড়া সমঝোতা স্মারকের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিকতার দিকে আরও এক ধাপ অগ্রসর হলো বলে তিনি মন্তব্য করেন। ভাইস চ্যান্সেলর জানান, ইরানি কালচারাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা, একিডেমিক মেম্বার ও প্রকাশনা বিনিময়, যৌথ সেমিনার-সিম্পোজিয়াম আয়োজন করার লক্ষ্যে এই সমঝোতা স্মারক।

এমএসএম / এমএসএম

নারী হেনস্তার অভিযোগে ৩ ঢাবি শিক্ষার্থী বহিষ্কার

পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে মেইন গেট নির্মাণে অনিয়ম, পিলারের কাঠামোগত ত্রুটি নিয়ে প্রশ্ন

টানা ১৭ দিনের ঈদের ছুটিতে যাচ্ছে পবিপ্রবি

দক্ষিণ এশিয়ায় আগ্রোফরেস্ট্রি প্রসারে সার্ক কৃষি কেন্দ্রের গবেষণাগ্রন্থ প্রকাশ

বুটেক্স ক্যারিয়ার ক্লাবের প্রথম ম্যাগাজিন ‘টেক্সিলারেট-২০২৫' প্রকাশ

আজ থেকে দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা।

ইবিতে শিক্ষিকা হত্যার অভিযোগে তিনজন সাময়িক বহিষ্কার

ইবিতে নিহত শিক্ষিকার বিচার দাবিতে মানববন্ধন

ইবিতে নিহত শিক্ষিকার আত্মার মাগফিরাত কামনায় দোয়া

ইবিতে কর্মচারীর ছুরিকাঘাতে ইবি শিক্ষিকার মৃত্যু

কম্বাইন্ড ডিগ্রি ইস্যুতে অভিযোগ ‘মিথ্যা ও ভিত্তিহীন’—ডিন অধ্যাপক জাহাঙ্গীরের প্রতিবাদ

পবিপ্রবির বিজনেস এডমিনিস্ট্রেশন অনুষদের নতুন ডিন প্রফেসর ড. হাসান উদ্দিন

পরীক্ষাকেন্দ্রের টয়লেটে নকল পাওয়া গেলে কেন্দ্র কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী