কুড়িগ্রাম ৩ আসনে বিএনপির প্রার্থী তাসভীর উল ইসলামের প্রচারণা
সংসদীয় আসন কুড়িগ্রাম ২৭ - ৩ উলিপুর আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী বিএনপির ফরেন এ্যাফেয়ার্স কমিটির সদস্য তাসভীর উল ইসলাম বিএনপির মনোনয়ন পাওয়ায় আনন্দে উদ্বেলিত নেতা কর্মীরা। আজ তাসভীর উল ইসলাম উলিপুরে পৌঁছলে নেতা কর্মীরা তাকে অভ্যর্থনা জানায়।এ সময় প্রায় ৫ হাজার মোটরসাইকেলে নেতা কর্মীরা শোডাউন করে। এরপর সংসদীয় আসনের ইউনিয়নগুলোতে তিনি জনসংযোগ করেন,৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ ও ধানেরশীষে ভোট প্রার্থনা করেন। এ সময় তার সাথে ছিলেন,কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল হক রুবেল, উলিপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হায়দার আলী মিয়া সহ নেতৃবৃন্দ।এ সময় তাসভীর উল ইসলাম বলেন,আমি নির্বাচিত হয়ে উলিপুরের হতদরিদ্র মানুষের সেবায় নিজেকে উজার করে দিতে চাই।তিনি নদীভাঙ্গন প্রতিরোধে স্থায়ী বাঁধ নির্মাণ ও শিল্প কলকারখানা স্থাপনের কথা বলেন।
নেতা কর্মীরা জানায় দীর্ঘ ২২ বছর পরে তাদের নেতা ধানেরশীষ প্রতীক পেয়েছে। সকলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে তাকে বিজয়ী করতে ভুমিকা পালন করবেন।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে প্রধানমন্ত্রী’র নির্দেশক্রমে অসুস্থ যুবদল নেতাকে চিকিৎসা সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আখরাজুল ইসলাম
ধামইরহাটে উৎসবমূখর পরিবেশে কারাম উৎসব উদযাপন
প্রশাসনিক অযুহাতে লালমনিরহাটে নির্মাণ শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা পণ্ড
কুতুবদিয়ায় আদালতের ১৪৪ ধারা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ: রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা
মুরাদনগরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, সাবেক ইউপি সদস্যসহ আহত ৫
কাউনিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
কালিয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ
পেকুয়ায় স্বর্ণের দোকানে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক কর্মচারী
ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, ছড়িয়ে পড়েছে ভিডিও
দাউদকান্দিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতায় গুরুত্ব
পত্নীতলায় বিষ প্রয়োগে ২ একর জমির ধান নষ্টের অভিযোগ
বকশীগঞ্জে ভিডিও ধারণে নিষেধ করায় পরিবারের ওপর হামলা, শিক্ষার্থীসহ আহত ৭