ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

দোহারের নারিশা বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের উদ্বোধন


আল-আমিন, দোহার photo আল-আমিন, দোহার
প্রকাশিত: ২৭-৯-২০২১ দুপুর ৪:৫৯

দোহার উপজেলার নারিশা বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় নারিশা ইউনিয়নের নারিশা বাজারে এই এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন করা হয়। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ঢাকা দক্ষিণ জোনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও জোনপ্রধান আবু ছাইদ মো. ইদ্রিসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন।  

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইসলামী ব্যাংক সারাদেশের ন্যায় দোহার উপজেলার বিভিন্ন প্রান্তে অত্যন্ত নিষ্ঠা ও সততার সাথে তাদের আধুনিক গ্রাহকসেবা প্রদান করে আসছে। দোহার উপজেলার নারিশা বাজারের পাশে নদী যখন ভাঙে তখন আমাদের সালমান এফ রহমান এই নদীতে বাঁধ দিয়ে রক্ষা করেন। তিনি দোহারকে একটি আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলবেন ইনশাআল্লাহ, তিনি সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছেন। আজকে এখানে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখা খোলা হলো, কষ্ট করে আপনাদের আর জয়পাড়া যেতে হবে না। এখানেই সব সেবা পাবেন। 

সভাপতির বক্তব্যে আবু ছাইদ মোহাম্মদ ইদ্রিস বলেন, ইসলামী ব্যাংক সম্পূর্ণ ইসলামী শরিয়াহ মোতাবেক পরিচালিত হয়ে গ্রাহক সেবা প্রদান করে থাকে। নারিশা বাজার এজেন্ট ব্যাংকিং শাখা এই এলাকার সকল শ্রেণি-পেশার মানুষের পাশে থেকে তাদের উন্নত ব্যাংকিং সেবা প্রদান করবে। এ সময় তিনি অত্র এলাকার মানুষদের এই শাখায় অ্যাকাউন্ট চালু করার আহ্বান জানান। 

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড নারিশা বাজার সম্রাট মোল্লা বিজনেস পয়েন্ট এজেন্ট ব্যাংকিং শাখার স্বত্বাধিকারী মোসা চামেলি আক্তার শুভেচ্ছা বক্তব্যে অত্র এলাকার সকলের সহযোগিতা প্রত্যাশা করে সর্বোচ্চ গ্রাহক সেবা প্রদান করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বিথী, মুহাম্মদ আব্দুল আলীম সরকার, আইবিবিএল শাখা প্রধান, মুক্তিযোদ্ধকালীন উপজেলা কমান্ডার ডা. আবুল কালাম, মুকসুদপুর ইউপি চেয়ারম্যান ও মুকসুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এমএ হান্নান, নারিশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বখতিয়ার হোসেন লেবু, উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. বশির আহম্মেদ প্রমুখ।

এ সময় নারিশা বাজার এজেন্ট ব্যাংকিং শাখার সার্বিক উন্নয়ন কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এমএসএম / জামান

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন