ঢাকা মঙ্গলবার, ১২ মে, ২০২৬

দুইবারের বিশ্বকাপ জয়ীকে নিয়ে শক্তি বাড়াল কলকাতা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩-১১-২০২৫ দুপুর ৪:৪০

আইপিএলের গত আসরে বাজে সময় কেটেছে কলকাতা নাইট রাইডার্সের। গতবার সপ্তম স্থানে থেকে মৌসুম শেষ করেছিল তারা। এবার নতুন করে কোমর বেঁধে নামছে দলটি। তাই আগের কোচ চন্দ্রকান্ত পন্ডিতকে সরিয়ে দিয়ে কোচিং দল ঢেলে সাজাচ্ছে তিনবারের চ্যাম্পিয়নরা। অভিষেক নায়ারকে প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছিল, আর ডোয়াইন ব্রাভো হয়েছেন মেন্টর। এবার সহকারী কোচ হিসেবে দুইবারের বিশ্বকাপ জয়ী শেন ওয়াটসনকে যুক্ত করল তারা।

কলকাতার কোচিং স্টাফ দলে ওয়াটসনের সঙ্গে নতুন সংযোজন নিউজিল্যান্ড ফাস্ট বোলার টিম সাউদি। কলকাতার দায়িত্ব নিয়ে উচ্ছ্বসিত ওয়াটসন, ‘কলকাতা নাইট রাইডার্সের মতো আইকনিক ফ্র্যাঞ্চাইজির অংশ হতে পারা আনেক সম্মানের। কলকাতা ভক্তদের খেলার প্রতি ভালোবাসার প্রশংসা আমি সবসময় করি। কলকাতাকে আরেকটি শিরোপা এনে দিতে সাহায্য করতে কোচিং গ্রুপ ও খেলোয়াড়দের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

এনিয়ে আইপিএলে দ্বিতীয় দফায় কোচিংয়ে ওয়াটসন। ২০২২ ও ২০২৩ সালে দিল্লি ক্যাপিটালসে প্রধান কোচ রিকি পন্টিংয়ের সহকারী ছিলেন তিনি। অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার সবশেষ এমএলসি ক্লাব সান ফ্রান্সিস্কো ইউনিকর্নসের প্রধান কোচ ছিলেন, তিন মৌসুম তাদের সঙ্গে কাজ করেরছেন। 

২০০৭ ও ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপ জয়ী ওয়াটসন আইপিএল, বিগ ব্যাশ লিগ ও পাকিস্তান সুপার লিগে ট্রফি জিতেছেন। ২০০৮ সালে রাজস্থান রয়্যালসের ট্রফি জয়ের আসরে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হন। তার আইপিএল ক্যারিয়ার শেষ হয় চেন্নাই সুপার কিংসের হয়ে। ২০১৮ সালে চেন্নাইকে শিরোপা জেতাতে বড় অবদান ছিল তার। ওইবার দলের হয়ে ১৫ ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ৫৫৫ রান করেন তিনি। ফাইনালেও ছিল সেঞ্চুরি। ২০১৬ ও ২০১৭ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হয়ে দুই মৌসুমে খেলেন তিনি।

এমএসএম / এমএসএম

নির্ধারিত সময়ের ১০ মিনিট আগে বিশ্বকাপের দল ঘোষণা স্থগিত

শেষ দিনের রোমাঞ্চের অপেক্ষায় মিরপুর টেস্ট

বাংলাদেশ কেন বিশ্বকাপ খেলেনি, খতিয়ে দেখতে মন্ত্রণালয়ের কমিটি গঠন

তিন সিনিয়রকে বাইরে রেখে বাংলাদেশ সফরের দুটি দল ঘোষণা অস্ট্রেলিয়ার

এল ক্লাসিকোতে রিয়ালকে হারিয়ে বার্সেলোনার ২৯তম লিগ শিরোপা

দুই হাতে রান বিলিয়ে লজ্জার রেকর্ড গড়ল রাজস্থান

বিশ্বকাপে পাকিস্তান-আফ্রিকাকে হারানোর লক্ষ্য বাংলাদেশের

২০ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পাকিস্তান

বাজে বোলিংয়ে হতাশায় দিন শেষ করল বাংলাদেশ

মাঠ থেকে অনেক দূরের আসন, তবুও ফাইনালের টিকিটের দাম ১৪০ কোটি টাকা!

মেসির মতে তিনটি দেশ ২০২৬ বিশ্বকাপের শীর্ষ ফেভারিট

৪১৩ রানে প্রথম ইনিংস থামল বাংলাদেশের

মুশফিকের শতক ও চারশ’র আশায় মধ্যাহ্নভোজে বাংলাদেশ