ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

কুড়িগ্রামে কলার পাতায় লেখা নবান্ন উৎসবের নিমন্ত্রণ পত্র প্রদান


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৪-১১-২০২৫ বিকাল ৫:২

আসছে আগামী ১লা অগ্রহায়ন ১৪৩২ বাংলা (১৬ই নভেম্বর) রবিবার থেকে শুরু হবে গ্রামীণ সংস্কৃতির নবান্ন উৎসব। 'নবান্ন' শব্দের অর্থ 'নতুন অন্ন'। নতুন আমন ধান কাটার পর সে চাল থেকে প্রস্তুত করা প্রথম অন্ন (খাবার) দিয়ে উদযাপন করা একটি ফসল কাটার উৎসব এটি। 
উৎসবটি কুড়িগ্রামের ধরলা ব্রীজ সংলগ্ন এলাকায় পালনের লক্ষ্যে কর্মসূচি হাতে নিয়েছে "রাস্ট্র সংস্কার কৃষক আন্দোলন" কুড়িগ্রাম জেলা শাখাও। 
এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৬টায় কুড়িগ্রাম জেলা প্রশাসনের কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামানকে কলার পাতায় লেখা নিমন্ত্রণ পত্র দিয়েছে  "রাস্ট্র সংস্কার কৃষক আন্দোলন" কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মোঃ মন্তাজ আলী ও সদস্য সচিব মোঃ রেজাউল করিম। 
কলার পাতায় লেখা নিমন্ত্রণ পত্র দেয়া সম্পর্কে "রাস্ট্র সংস্কার কৃষক আন্দোলন" কুড়িগ্রাম জেলা শাখার সদস্য সচিব মোঃ রেজাউল করিম বলেন, কলার পাতায় নবান্ন উৎসব পালনের ঐতিহ্য রয়েছে। নতুন ধানের চালের ভাত, পায়েস, পিঠা-পুলি ইত্যাদি কলার পাতায় রেখে সকলে মিলেমিশে উৎসব উদযাপন করা হয়। তাই কলার পাতা নবান্ন উৎসবে আনন্দ ও ঐতিহ্যের অংশ। এজন্য আমরা চেষ্টা করছি কলার পাতায় লেখা দাওয়াত পত্রের মাধ্যমে ঐতিহ্য তুলে ধরতে। আমরা সকল অতিথিদেরকে কলার পাতায় লেখা নিমন্ত্রণ পত্র দিচ্ছি। আশাকরি বাঙালির ঐতিহ্যবাহী অনুষ্ঠান বা উৎসবে কলার পাতার দাওয়াত পত্র প্রচলন শুরু হবে।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার