ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রামে সমাজ বিনির্মাণে কবি-লেখকদের ভূমিকা শীর্ষক আলোচনা অনুষ্ঠিত


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৫-১১-২০২৫ দুপুর ১:১২

কুড়িগ্রামে ‘সমাজ নির্মাণে কবি-লেখকদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমীর হলরুমে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, কুড়িগ্রামের বিচারক (জেলা ও দায়রা জজ) এর সহযোগিতায় অনুষ্ঠানটির আয়োজন করেন কুড়িগ্রাম সাহিত্য পরিষদ।
অনুষ্ঠানে কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী শফিকুর রহমানের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, কুড়িগ্রামের বিচারক (জেলা ও দায়রা জজ) রিপতি বিশ্বাস। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কবি, শিক্ষাবিদ, প্রাবন্ধিক ও গবেষক প্রফেসর (অব.) ড. গাজী রহমান ডি.লিট।
তিনি বলেন, সমাজকে মানবিক, নৈতিক ও সচেতন পথে এগিয়ে নিতে সাহিত্য ও সাহিত্যের স্রষ্টাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এসময় কবি ও ছড়াকার মোঃ হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাখেন, কুড়িগ্রাম আদালতের পাবলিক প্রসিকিউটর এ্যাড. বজলুর রশিদ, কুড়িগ্রাম আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মোঃ ফখরুল ইসলাম, উলিপুর সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল সহযোগী অধ্যাপক মোঃ আবু জোবায়ের আল মুকুল, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাহফুজার রহমান খন্দকার, জেলা তথ্য অফিসার মোঃ শাহজাহান আলী, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মোঃ জসিম উদ্দিন, কুড়িগ্রাম সাহিত্য পরিষদের সভাপতি বেগম ফরিদা ইয়াসমিন প্রমুখ।
বক্তারা বলেন, সাহিত্য সমাজের চেতনাকে জাগ্রত করে, মানুষকে মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে এবং সামাজিক পরিবর্তনের পথ দেখায়। তারা লেখকদের সৃজনশীল কাজে আরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে সাংবাদিক, সাহিত্য, শিক্ষা ও আইন পেশার বিশিষ্ট ব্যক্তিরা সমাজ নির্মাণে সৃজনশীল লেখালেখির গুরুত্ব তুলে ধরেন।

এমএসএম / এমএসএম

ধামইরহাটে প্রধানমন্ত্রী’র নির্দেশক্রমে অসুস্থ যুবদল নেতাকে চিকিৎসা সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আখরাজুল ইসলাম

ধামইরহাটে উৎসবমূখর পরিবেশে কারাম উৎসব উদযাপন

প্রশাসনিক অযুহাতে লালমনিরহাটে নির্মাণ শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা পণ্ড

কুতুবদিয়ায় আদালতের ১৪৪ ধারা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ: রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

মুরাদনগরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, সাবেক ইউপি সদস্যসহ আহত ৫

কাউনিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কালিয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

পেকুয়ায় স্বর্ণের দোকানে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক কর্মচারী

ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, ছড়িয়ে পড়েছে ভিডিও

দাউদকান্দিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতায় গুরুত্ব

পত্নীতলায় বিষ প্রয়োগে ২ একর জমির ধান নষ্টের অভিযোগ

বকশীগঞ্জে ভিডিও ধারণে নিষেধ করায় পরিবারের ওপর হামলা, শিক্ষার্থীসহ আহত ৭

দুমকীতে ইসলামী আন্দোলনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর তালিকা প্রকাশ