নিরপেক্ষ নির্বাচন দিন, অন্যায় করলে পালানোর পথ থাকবে না: গোলাম পরওয়ার
নিরপেক্ষ নির্বাচন দিন, অন্যায়কারীর পালানোর পথ থাকবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
শনিবার (১৫ নভেম্বর) সকালে খুলনা–৫ (ডুমুরিয়া–ফুলতলা) আসনে শোভাযাত্রা শুরুর আগে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
শোভাযাত্রা শুরুর আগে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে গোলাম পরওয়ার অভিযোগ করেন, এবারের নির্বাচন যদি ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের মতো হয়, তাহলে জাতির ভাগ্যে চরম দুর্ভোগ নেমে আসবে। তিনি প্রশাসনের উদ্দেশে বলেন, নিরপেক্ষ থাকুন, স্বচ্ছ নির্বাচন দিন, সব প্রার্থীকে সমান সুযোগ নিশ্চিত করুন।
অতীতে রাজনৈতিক পক্ষপাতমূলক কাজে জড়িত বহু পুলিশ কর্মকর্তা পরে আইনি জবাবদিহির মুখে পড়েছেন। অন্যায় করলে কারও পালানোর পথ খোলা থাকবে না।
তিনি আরো বলেন, মানুষ পরিবর্তন চায়। ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর স্বাভাবিকভাবে কার্যক্রম করতে পারছি। জনগণ শান্তির বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দেবে বলে আমি বিশ্বাস করি। নতুন প্রজন্মের মধ্য থেকেই পরিবর্তনের ধারা শুরু হয়েছে। যারা শত কোটি টাকা খরচ করে নমিনেশন নিচ্ছে, তাদের উদ্দেশ্য সৎ নয়। তারা নির্বাচিত হলে দুর্নীতি বাড়বে।জিরো পয়েন্ট থেকে শুরু হওয়া এই শোভাযাত্রা গুটুদিয়া, ডুমুরিয়া, খর্ণিয়া, চুকনগরসহ বিভিন্ন এলাকা ঘুরে শিরোমণি শহীদ মিনার চত্বরে শেষ হয়। পথসভায় সভাপতিত্ব করেন হরিণটানা থানা আমীর জি এম আব্দুল গফুর। বক্তব্য দেন খুলনা–১ আসনের প্রার্থী মাওলানা আবু ইউসুফ, জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুসসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা মামলার রহস্য উদঘাটন
কুমিল্লায় ১০ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
মগনামা উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল থেকে লোহার গ্রিল চুরি
কালকিনিতে বাস চাঁপায় প্রান গেল প্রবাসীর
আদমদীঘিতে নারীসহ তিনজন গ্রেপ্তার মাদক উদ্ধার
চাঁদপুর জেলায় ৩লাখ ৬৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে
পটুয়াখালীতে ভূমিকম্প-অগ্নিকাণ্ডে করণীয় শেখাতে পিস স্কুলের ব্যতিক্রমী মহড়া
সুবর্ণচরে ফলজ, বনজ, ঔষধি গাছ বিতরণ উদ্বোধন
নাগরপুরে স্কুলের টিউবওয়েলে পানি পান করে শিক্ষার্থীরা অসুস্থ
অভিযোগের ১১ দিনেও মামলা নথিভূক্ত করেনি সাভার মডেল থানা পুলিশ
দাউদকান্দিতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
সুবর্ণচরে জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত