ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

কোনাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো সিএনজি যাত্রীর


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ১৫-১১-২০২৫ দুপুর ১:৩১

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো এক সিএনজি যাত্রীর। এঘটনায় একই পরিবারের আরও তিনজন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে কোনাবাড়ী পপুলার হাসপাতালে পাঠানো হয়েছে। 

শনিবার (১৫ নভেম্বর) ভোর ৫ টার সময় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বাইমাইল নাওজোড় হাইওয়ে থানার সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত হলেন,নীলফামারী জেলার তলডোমর থানার বসু নিয়াপাড়া গ্রামের মৃত তারাজ উদ্দিনের ছেলে বকুল মিয়া (৩৫)। আহতরা হলেন,হাবিবা বেগম (৪০),সোনালী বেগম (২৪) এবং হাবিব (১৩)। জানাযায় তারা একই পরিবারের সদস্যরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়,আজ ভোর ৫ টার সময় অজ্ঞাতনামা গাড়ির সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষে হয়। এতে ঘটনাস্থলেই বকুল মিয়া নামে সিএনজির এক যাত্রীর মৃত্যু হয়। এঘটনায় পরিবারের আরও তিন সদস্য আহত হন। পুলিশ জানায় নিহত বকুল মিয়া স্বপরিবার নিয়ে গাজীপুর চৌরাস্তা থেকে সিএনজি যোগাযোগে কোনাবাড়ীর দিকে আসছিলেন। 

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ পাপন হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার