ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

কাপাসিয়ায় সালাহউদ্দিন আইউবী‘র দাঁড়িপাল্লার সমর্থনে বিশাল মিছিল


মাসুদ পারভেজ, কাপাসিয়া photo মাসুদ পারভেজ, কাপাসিয়া
প্রকাশিত: ১৫-১১-২০২৫ বিকাল ৫:৪২

কাপাসিয়ায় দাড়িপাল্লার পক্ষে আয়োজিত বিশাল মিছিল গতকাল বিকেলে  উপজেলা চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাপাসিয়া বাসস্ট্যান্ডে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ এই মিছিলে সাধারণ মানুষ, কর্মী-সমর্থক, শিক্ষিত যুবসমাজ এবং বিভিন্ন পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন, পুরো উপজেলা জুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ
কাপাসিয়ায় দাড়িপাল্লার পক্ষে আয়োজিত বিশাল মিছিল আজ শুক্রবার বিকেলে উপজেলা চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাপাসিয়া বাসস্ট্যান্ডে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ এই মিছিলে সাধারণ মানুষ, কর্মী-সমর্থক, শিক্ষিত যুবসমাজ এবং বিভিন্ন পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন, পুরো উপজেলা জুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত গাজীপুর-৪, কাপাসিয়া আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী সালাহউদ্দিন আইউবী।
সমাবেশে তিনি বলেন, কাপাসিয়ার মানুষের অধিকার, উন্নয়ন, নিরাপত্তা ও রাজনৈতিক ন্যায়বিচারের জন্য দাঁড়িপাল্লা এখন আশার প্রতীক, জনগণের ভালোবাসায় তিনি পরিবর্তনের শক্তি দেখছেন।
তিনি আরও উল্লেখ করেন, সুশাসন প্রতিষ্ঠা, শিক্ষার প্রসার, স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং কৃষক-শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করাই হবে তার মূল প্রতিশ্রুতি।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কাপাসিয়া উপজেলা আমীর মাওলানা ফরহাদ হোসেন মোল্লা, তিনি বলেন কাপাসিয়ার মানুষের দীর্ঘদিনের বঞ্চনা দূর করতে প্রয়োজন নীতিনিষ্ঠ নেতৃত্ব, দাঁড়িপাল্লার প্রতি জনগণের সমর্থনই সেই পরিবর্তনের বার্তা বহন করছে।
উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি মাওলানা তোফাজ্জল হোসেন, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল ফাত্তাহ, মাওলানা ইমতিয়াজ বকুল, তারা সবাই দাঁড়িপাল্লার পক্ষে জনগণের উচ্ছ্বাসকে কাপাসিয়ার নতুন রাজনৈতিক জাগরণের সূচনা বলে অভিহিত করেন।

Aminur / Aminur

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ