ঢাকা সোমবার, ২৯ জুন, ২০২৬

নির্মাণাধীন ভবনের পাশে মিলল ফটিকছড়ির বৃদ্ধের লাশ


ফটিকছড়ি প্রতিনিধি photo ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৯-২০২১ বিকাল ৬:২৩

চট্টগ্রাম নগরীর খুলশী থানার একটি নির্মাণাধীন সাততলা ভবনের পাশ থেকে নেজাম পাশা নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। ৬৫ বছর বয়সী এই বৃদ্ধকে হাত-পা বেঁধে খুন করে সেখানে সিমেন্টের খালি বস্তার ওপর রেখে যায় দুর্বৃত্তরা। সোমবার (২৭ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে খুলশী থানাধীন জালালাবাদ এলাকার ভিআইপি রোডের পাশের নির্মাণাধীন ওই ভবনের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

জানা গেছে, নিহত নেজাম পাশা ফটিকছড়ি উপজেলার ধুরুং এলাকার বাসিন্দা। তার ৫ সন্তানের মধ্যে দুই ছেলে প্রবাসে আর ৩ মেয়ে শ্বশুরবাড়িতে থাকেন। নগরীর খুলশি থানার জালালাবাদ এলাকায় কেনা জমিতে একটি বহুতল ভবন নির্মাণ করছিলেন তিনি। সেখানে হাসান নামে একজন কেয়ারটেক‍ার ওই ভবনের দেখভাল করতেন। বৃদ্ধ নেজাম পাশা ফটিকছড়ি থেকে কিছুদিন পরপর এসে ওই নির্মাণকাজের তদারকি করতেন।

আরো জানা যায়, সর্বশেষ গত রোববার সকালে ভবনের কর্মচারীদের বেতন দেয়ার জন্য তিনি সেখানে এসেছিলেন। এরপর দুপুর থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। কেয়ারটেকার হাসানের মোবাইলও বন্ধ ছিল। দরোয়ানকে ফোন দিলেও তিনি কিছু জানেন না জানান। একপর্যায়ে গ্রাম থেকে তার পরিবারের সদস্যরা রাতে গিয়ে অনেক খোঁজাখুঁজি করলেও তার সন্ধান পাননি। সোমবার ভোরে মসজিদের মুসল্লিরা নির্মাণাধীন ভবনের প্রায় ৪০ গজ দূরে প্লাস্টিকে ঢাকা হাত বাঁধা নেজাম পাশার লাশ পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন। পরে পুলিশ এসে লাশের সুরতহাল তৈরি করে মর্গে প্রেরণ করে।

নিহত নেজাম পাশার ছেলে প্রবাসে থাকা হাইসম বলেন, ভবনের সাততলার ঢালাইকাজ শেষ। শুরু থেকে স্থানীয় সন্ত্রাসীরা চাঁদা দাবি করে আসছিল। বাবা কোনোভাবে এক টাকাও দিতে রাজি ছিলেন না। স্থানীয় চাঁদাবাজরা চাঁদা না পাওয়ায় খুন করতে পারে।

তবে নিহত নেজাম পাশার লাশের সাথে থাকা ভাতিজা জাবেদ ওমর বলেন, কেউ ওনার কাছ থেকে টাকা চেয়েছেন সেটি আমরা শুনিনি। তবে রোববার রাত ১০টার দিকে দারোয়ান পরিচয়ে ওনার মোবাইল থেকেই একজন ফোন দিয়ে মালামাল কিনতে ২০ হাজার টাকা পাঠাতে বলে ফোন কেটে দেন।

এ বিষয়ে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান বলেন, সকালে জালালাবাদ এলাকা থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়ানাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

চাঁদা না দেয়ায় নেজাম পাশাকে স্থানীয় সন্ত্রাসীরা খুন করেছে বলে প্রবাসে থাকা ছেলের দাবির বিষয়ে ওসি বলেন, বিষয়টি আমি শুনিনি। আর ওনার পরিবারের কেউ তো আমাকে বিষয়টি বলেননি। তবে বাড়ির কেয়ারটেকারকে ‍উনারা সন্দেহ করছেন। সে পলাতক আছে। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি।

এমএসএম / জামান

অপরাজনীতি ও মিথ্যাচারের বিরুদ্ধে সাভারে ঢাকা জেলা যুবদলের বিশাল বিক্ষোভ ও সমাবেশ

দুধকুমার সহ কয়েকটি নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত, চরাঞ্চল প্লাবিত

শালিখায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উন্নয়ন সহায়তা উপকরণ বিতরণ

সেবা নিতে এসে মানুষ যেন হয়রানির শিকার না হন: নরসিংদীর জেলা প্রশাসক

ঠাকুরগাঁওয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মামা-ভাগিনা গ্রেফতার

৩৭ বছরের গৌরবময় পুলিশি জীবনের ইতি, রাজকীয় বিদায়ে অবসরে গেলেন এসআই ছবির উদ্দিন শিকদার

বিবাহিত স্ত্রীকে ফুসলায় অন্যত্র বিবাহ অভিযোগে সাতক্ষীরা বিজ্ঞ আমলী আদালতে মামলা

পরিবেশ সুরক্ষায় শরণখোলায় শিক্ষার্থীদের সচেতনতামূলক র‍্যালি ও বৃক্ষরোপণ

চকরিয়ার গৌরব: ৪৭তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ইয়াসিন আরাফাত

তিস্তার পানি কমলেও কাটেনি অববাহিকার পানির টান, আগামী ৭২ ঘণ্টায় আবারও বাড়ার পূর্বাভাস

হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত

‎চট্টগ্রাম বারইয়ারহাট পৌরসভার ক্লাস্টার উন্নয়ন কর্মশালা

মোহনগঞ্জে ‘পার্টনার কংগ্রেস-২০০৬’ অনুষ্ঠিত