১১ ক্রিকেটারকে ছেড়ে দিলো চেন্নাই
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের মিনি নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১৬ ডিসেম্বর। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে হতে যাওয়া এই নিলামের আগে আজ (১৫ নভেম্বর) বিকেলের মধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলোকে ছেড়ে দেওয়া ও ধরে রাখা খেলোয়াড়দের তালিকা চূড়ান্ত করতে হবে।
ইতোমধ্যেই ছেড়ে দেওয়া ক্রিকেটারদের তালিকা চূড়ান্ত করেছে চেন্নাই সুপার কিংস। মোট ১১ জন ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। যেখানে চারজন বিদেশি ক্রিকেটার আছেন। কিউই অলরাউন্ডার রাচিন রবীন্দ্র, ওপেনার ডেভন কনওয়ে, লঙ্কান পেসার মাথিশা পাথিরানা ও ইংলিশ অলরাউন্ডার স্যাম কারান।
চেন্নাইয়ের ছেড়ে দেওয়া ক্রিকেটারদের তালিকায় বাকি ৭ জন দেশি ক্রিকেটার। সেই তালিকায় আছেন আন্দ্রে সিধার্থ, দীপক হুদা, রাহুল ত্রিপাঠি, শেখ রাশিদ ও বিজয় শঙ্করের মতো ক্রিকেটাররা।
তরুণ তারকা ডেওয়াল্ড ব্রেভিসকে ধরে রেখেছে চেন্নাই। মিনি নিলামে মোট ৪৩ কোটি ৪০ লাখ ভারতীয় রুপি নিয়ে বসবে চেন্নাই। অর্থাৎ এই নিলাম থেকে বেশ কিছু ক্রিকেটার দলে ভেড়াতে যাচ্ছে তারা।
Aminur / Aminur
বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি
জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল
দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়
বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান
চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট
মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি
এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল
ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি
শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার
বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ