মনোহরদীতে বিশেষ অভিযানে ৩০০ লিটার চোলাই মদসহ দুই নারী গ্রেফতার
নরসিংদীর মনোহরদীতে বিশেষ অভিযান পরিচালনা করে ৩০০ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ। একই অভিযানে আরও দুইজনকে পৃথক মামলায় আটক করা হয়। শনিবার (১৫ নভেম্বর) রাত ১০টা থেকে রোববার (১৬ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
মনোহরদী থানা সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দুলাল আকন্দের নির্দেশনায় এসআই মোহাম্মদ আল ইসলাম, এসআই মোস্তফা কামাল খান, এএসআই আল আমিন সিকদার ও সঙ্গীয় ফোর্স মনোহরদী থানার বিভিন্ন এলাকায় রাতভর বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানের এক পর্যায়ে একদুয়ারিয়া ইউনিয়নের রসুলপুর গ্রামে অভিযান চালিয়ে ৩০০ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ দুজন নারীকে গ্রেফতার করা হয়। তারা হলেন—
১) সুলতা রানী দাস (২৫), স্বামী বরুন চন্দ্র দাস
২) শিল্পী রানী দাস (৩০), স্বামী বরুন চন্দ্র দাস
উভয়ের ঠিকানা— রসুলপুর পশ্চিম পাড়া, একদুয়ারিয়া ইউনিয়ন, মনোহরদী, নরসিংদী।
তাদের বিরুদ্ধে মনোহরদী থানার মামলা নং—১১, তারিখ ১৬/১১/২০২৫, ধারা ৩৬(১) সারণির ২৪(গ), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮–এর অধীনে মামলা রুজু করা হয়েছে।
এছাড়া অভিযানে ফরিদপুর কোতয়ালী থানার সিআর নং ২৩৩১/২৪, তারিখ ০৫ নভেম্বর ২০২৪, ধারা এনআই অ্যাক্ট ১৩৮–এর আসামী মোঃ এনামুল হক আকন্দ (পিতা— সিরাজুল হক আকন্দ, সাং— কৃষ্ণপুর, মনোহরদী) গ্রেফতার করা হয়।
অন্যদিকে মনোহরদী থানার জিডি নং ৯১৫/২৫, তারিখ ১৬/১১/২০২৫, ধারা ১৫১ ফৌজদারি কার্যবিধি অনুযায়ী মোঃ বাদল মিয়া (৩৮) (সাং— নারান্দী গুচ্ছগ্রাম, ইউপি— শুকুন্দী) গ্রেফতার করা হয়।
মোট চারজন আসামীকে গ্রেফতার করে পরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান মনোহরদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দুলাল আকন্দ।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ