সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের প্রার্থী আব্দুর রউফের মতবিনিময় সভা অনুষ্ঠিত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-২ (সদর–দেবহাটা) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুর রউফ সদর উপজেলার ১৪টি ইউনিয়নের বিএনপি নেতা–কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
শনিবার (১৫ নভেম্বর) বিকেলে আলিপুর ইউনিয়নের মেসার্স সোনালী ফিলিং স্টেশনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য প্রভাষক মো. আতাউর রহমান। সঞ্চালনা করেন আলিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাদিউজ্জামান বাদশাহ।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ। তিনি বলেন, “ধানের শীষ আমার ব্যক্তিগত প্রতীক নয়—এটি তারেক রহমান, বেগম খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতীক। তাই সব ভেদাভেদ ভুলে এই প্রতীকের পক্ষে কাজ করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাকে নয়, তারেক রহমান ধানের শীষের প্রতিনিধিকে আপনাদের কাছে পাঠিয়েছেন।”
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রেজাউল ইসলাম, জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক আহসানুল কাদির স্বপন, জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিক, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল ও পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন রাজু প্রমুখ।
সভায় নেতা–কর্মীরা দলীয় সংগঠন আরও শক্তিশালী করা, ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণা জোরদার করার বিষয়ে মতামত দেন। ইউনিয়ন পর্যায়ে প্রার্থী আব্দুর রউফের সঙ্গে সমন্বয় রেখে নির্বাচনী কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানানো হয়।
সভা শেষে নেতা–কর্মীরা সকল ভেদাভেদ ভুলে ধানের শীষকে বিজয়ী করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এমএসএম / Aminur
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন