ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

দু'পা হারিয়ে কর্মহীন রায়গঞ্জের রফিকুল, সংকটে শিশুপুত্রের পড়াশোনা


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১৬-১১-২০২৫ দুপুর ৪:৩৯

সিরাজগঞ্জের রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় দুটি পা হারিয়ে কর্মহীন হয়ে পড়েছেন রফিকুল ইসলাম (৪০) নামে এক বাসচালকের সহকারী। আর্থিক সংকটে তার এক স্কুলপড়ুয়া সন্তানের পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে।

রফিকুল উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের তবাড়িপাড়া এলাকার বাসিন্দা। স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে তার সংসার। প্রায় চার মাস আগে টাঙ্গাইল এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন রফিকুল। প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা নেওয়ার পর অবস্থা গুরুতর হলে তাকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের পরামর্শে বাঁচার আশায় তার দুটি পা কেটে ফেলতে বাধ্য হন স্বজনরা।

দুর্ঘটনার আগে রফিকুল ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার কর্মক্ষমতা হারানোর পর থেকে পরিবারটিতে নেমে এসেছে অনিশ্চয়তার অন্ধকার।

তার স্ত্রী সেফালি বেগম বলেন, “চিকিৎসার খরচ, ঋণ, সংসার—সব মিলিয়ে এখন দিশেহারা। ছেলেকে স্কুলে পাঠানোও এখন কষ্ট হয়ে গেছে। কোনও সাহায্য না পেলে তার সন্তানের পড়াশোনা বন্ধ হয়ে যাবে।”

তিনি আরও বলেন, “বর্তমানে স্বামীর চলাফেরার জন্য একটি হুইলচেয়ার প্রয়োজন। চিকিৎসক কৃত্রিম পা লাগানোর পরামর্শ দিয়েছেন, কিন্তু খরচ লাখ টাকার উপরে—আমরা কোথা থেকে আনবো? তাই সরকার এবং সমাজের বিত্তবানদের সহায়তা চাই।”

রফিকুলের ছেলে সিয়াম (ছদ্ম), ২য় শ্রেণির শিক্ষার্থী। ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করে সে জানায়,
“বাবা কাজ করতে পারে না। স্কুলে যেতে পারবো কি না মনে মনে ভয় লাগে।” চোখের পানি আটকিয়ে সে আরও বলে, “সবাই স্কুলে যায়—আমিও যেতে চাই। কিন্তু পড়াশোনা চালাতে না পারলে কী হবে জানি না।”

স্থানীয় এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. আসাদুজ্জামান বিশ্বাস বলেন, “সিয়াম খুব মেধাবী শিক্ষার্থী। অভাবের কারণে তার পড়াশোনা বন্ধ হয়ে যাওয়া অত্যন্ত দুঃখজনক হবে। তাদের সহায়তা জরুরি।”

রায়গঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইলিয়াস হাসান শেখ বলেন, “এই পরিবারের বিষয়ে আমরা এ অবগত হয়েছি। প্রতিবন্ধী ভাতা ও পুনর্বাসনসহ সরকারি সহায়তা প্রদানের প্রক্রিয়া দ্রুত শুরু করা হবে।”

স্থানীয়রা জানান, কেবল সরকারি সহায়তা নয়, সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সংগঠন এগিয়ে এলে পরিবারটি আবারও দাঁড়াতে পারবে।

দুর্ঘটনার পর রফিকুলের জীবন থমকে গেছে, তবে তার সন্তানদের ভবিষ্যৎ এখন সবচেয়ে বড় প্রশ্ন—তারা কি আর স্কুলে ফিরতে পারবে? এখন সমাধান একটাই—কেউ কি তাদের পাশে দাড়াবে?

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

শ্যামনগর পৌর ইসলামী আন্দোলনের নতুন কমিটির শপথ অনুষ্ঠিত

বরিশালে ১০২ এতিম শিশুর শিক্ষা সফর ও ৩ মাসের খাদ্য সহায়তা দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ

বিয়ের আশ্বাসে নারীকে দুবাই নিয়ে ধর্ষণের অভিযোগ, শিশুর স্বীকৃতির দাবি

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে মৎস্যজীবী দলের বিক্ষোভ

সরকারের পক্ষ থেকে বরিশাল গৌরনদী উপজেলার মিয়ারচরবাসীকে নদী ভাঙ্গন রোধে সর্বোচ্চ সুরক্ষা দেওয়া হবে : রাজনৈতিক উপদেষ্টা

ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর সফর

ভূরুঙ্গামারীতে দুর্গাপূজার প্রস্তুতির প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা

পেকুয়ায় ইউসুফ আলী হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

ছাত্র ও সরকারকে মুখোমুখি করার মহাপরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: পাকশী বিভাগীয় রেল ব্যবস্থাপক

সর্বস্ব হারিয়ে যখন পথে বসার উপক্রম ওমর ফারুক, পাশে দাঁড়াল হারুন মোল্লা ফাউন্ডেশন

সলঙ্গায় জামিনের পরও হয়রানির প্রতিবাদে কিশোরের মায়ের সংবাদ সম্মেলন