ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ট্যুরিস্ট হেলিকপ্টার সার্ভিসের প্রতিনিধি হিসেবে নিযুক্ত হচ্ছে আমির হামজা


সাহেব মাহমুদ ইমরান photo সাহেব মাহমুদ ইমরান
প্রকাশিত: ১৭-১১-২০২৫ দুপুর ১২:৩৬

দেশব্যাপী দ্রুত, নিরাপদ ও সাশ্রয়ী আকাশযাত্রা নিশ্চিত করতে হেলিকপ্টার সেবা চালু করেছেন ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধি মো. আমির হামজা ভূঁইয়া। “ট্যুরিস্ট হেলিকপ্টার সার্ভিস” নামের এই নতুন প্রতিষ্ঠানটি দেশের ৬৪ জেলায় স্বল্প খরচে হেলিকপ্টার বুকিং সুবিধা দিচ্ছে, যা বর্তমানে বেসরকারি পর্যায়ে অন্যতম বৃহৎ আকাশপথ সেবার উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।


প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট সূত্র জানায়, যেকোনো পারিবারিক জরুরি প্রয়োজন, রোগী পরিবহন, দূরবর্তী এলাকায় দ্রুত যাতায়াত, বিশেষ অনুষ্ঠান কিংবা ধর্মীয় মাহফিল—সব ধরনের পরিবহনের জন্য এই সেবা নেওয়া যাবে। প্রবাসীরা চাইলে তাদের বাবা–মা বা পরিবারকে গ্রামবাড়িতে পৌঁছে দেওয়ার জন্যও এই সেবা ব্যবহার করতে পারবেন।
জরুরি চিকিৎসা পরিবহনকে অগ্রাধিকার দিয়ে প্রতিষ্ঠানটি এয়ার অ্যাম্বুলেন্স সেবাও রেখেছে, যা দেশের দুর্গম এলাকায় রোগী স্থানান্তরকে আরো দ্রুত ও কার্যকর করবে বলে আশা করা হচ্ছে।
ট্যুরিস্ট প্রতিনিধি আমির হামজা ভূঁইয়া বলেন,
“দেশের আকাশপথে দ্রুত ও নিরাপদ ভ্রমণের চাহিদা বাড়ছে। কিন্তু ব্যয়ের কারণে অনেকেই এ সেবা নিতে পারেন না। আমরা চেষ্টা করছি সাধারণ মানুষের নাগালে আকাশযাত্রাকে পৌঁছে দিতে।”
হামজা ভূঁইয়া দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে সমাজসেবা ও ব্যবসায়িক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। নতুন এই আকাশপথ পরিবহন জীবনে একটি নতুন সংযোজন হিসেবে দেখা হচ্ছে।
প্রতিষ্ঠানের দাবি, তাদের প্রশিক্ষিত পাইলট দল, উন্নত নিরাপত্তা ব্যবস্থা এবং স্বল্প মূল্যের প্যাকেজ এ সার্ভিসকে আরও সহজলভ্য করেছে। গ্রাহকরা চাইলে যেকোনো জেলা শহর, উপজেলা বা নির্ধারিত অবতরণ স্থানে হেলিকপ্টার বুক করতে পারবেন।
হেলিকপ্টার বুকিং ও সার্ভিস সংক্রান্ত তথ্য পাওয়া যাবে নিম্নোক্ত নম্বরে—
📞 01742-438201
📞 01752-769652
দেশে আকাশপথে ভ্রমণের ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষাপটে এই উদ্যোগ পরিবহন খাতে নতুন সম্ভাবনার দুয়ার খুলবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আবিদ রহমান / আবিদ রহমান

দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের প্রযুক্তিগত উৎপাদন সক্ষমতার প্রশংসায় এমইএস

আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য কমিউনিটি ব্যাংকের অনুদান বিজ্ঞানচর্চা ও মেধাবিকাশে তরুণ শিক্ষার্থীদের পাশে কমিউনিটি ব্যাংক

ত্রৈমাসিক ব্যবসায়িক পর্যালোচনা সভায় কৌশলগত লক্ষ্য বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করল কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি

স্বীকৃতি পেলেন দুই বিশেষজ্ঞ চিকিৎসক কমবে চিকিৎসা ব্যয়, প্রসার ঘটবে গুণগত চিকিৎসাসেবার

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং তুরাগ অ্যাকটিভ এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে মুন্সিগঞ্জে বিনামূল্যে প্লাস্টিক সার্জারি ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত

আইসিবি চেয়ারম্যান ও সিইও’র

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮১তম সভা অনুষ্ঠিত

সৌরবিদ্যুৎ উৎপাদন থেকে গৃহস্থালি পণ্য পরিচালনায় ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন অর্থমন্ত্রীর

তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের সবক ও নবীন বরণ

জাতীয় তামাকমুক্ত দিবস কাল: ই-সিগারেট ও নিকোটিন পণ্য নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি

ইউএপিতে আন্তঃবিশ্ববিদ্যালয় আলোকচিত্র প্রদর্শনী ‘বিয়ন্ড দ্য ফ্রেমস–সিজন ২’

বিএমইউ এর অর্থ কমিটির গুরুত্বপূর্ণ ১২২তম সভা অনুষ্ঠিত