ডামুড্যায় অটোরিকশার মোটরে ওড়না পেঁচিয়ে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন
শরীয়তপুরের ডামুড্যায় অটোরিকশার ইলেকট্রিক মোটরে ওড়না পেঁচিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন নাসিমা বেগম (৩২) নামে এক পোশাক শ্রমিক। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ইসলামপুর ইউনিয়নের কুতুবপুর এলাকায় ডামুড্যা–শরীয়তপুর সদর সড়কে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
নাসিমা বেগম উপজেলার দাইমি চর ভয়রা এলাকার আসাদ হাওলাদারের স্ত্রী। তিনি ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করতেন। পুলিশ ও স্থানীয়দের তথ্যমতে, সকালে নাসিমা তার ৯ বছরের ছেলে আয়নকে নিয়ে দাইমি চর ভয়রা থেকে অটোরিকশায় শরীয়তপুর সদরে যাচ্ছিলেন। পথে কুতুবপুর এলাকায় পৌঁছালে তার ওড়না অটোরিকশার পেছনের ইলেকট্রিক মোটরে পেঁচিয়ে মুহূর্তের মধ্যে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনাটি এত দ্রুত ঘটে যে সহযাত্রী ও পথচারীরা হতবিহ্বল হয়ে পড়ে। দুর্ঘটনার দৃশ্য দেখে নাসিমার ছেলে আয়ন অজ্ঞান হয়ে যায়।
ডামুড্যা থানার ওসি হাফিজুর রহমান মানিক জানান, রোববার নাসিমার ছেলের আকিকার অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শেষে সোমবার সকালে ছেলেকে নিয়ে তিনি ঢাকায় ফিরছিলেন। পথে ওড়না মোটরে পেঁচিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।
এমএসএম / এমএসএম
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের