ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

প্রতিষ্ঠা বার্ষিকীতেই নর্থ ওয়েষ্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মান কাজ শুরু


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ১৮-১১-২০২৫ দুপুর ৩:১৯

খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ও স্থায়ী ক্যাম্পাস নির্মাণ কাজের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় খুলনার লবনচরা থানাধীন বিশ্বরোড সংলগ্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বেলুন ফেস্টুন ও কবুতর উড়িয়ে এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ'র চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ'র চেয়ারম্যান মো: মিজানুর রহমান বলেন আজকে ছাত্র ছাত্রী এবং শিক্ষকদের বিজয়ের দিন। আজকে আমাদের বিজয়ের দিন। ভার্সিটির কাজ দ্রুত সময়ে শুরু হয়েছে এবং খুব দ্রুত শেষ হবে বলে আশা করি। আর এজন্য সবাইকে একতাবদ্ধ থাকতে হবে। আমাদের সম্মিলিত চেষ্টাই ভার্সিটিকে আরো উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেল প্রফেসর কানাই লাল সরকার। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ'র সদস্য ও কনস্ট্রাকশন কমিটির সভাপতি সৈয়দ হাফিজুর রহমান, বোর্ড অব ট্রাস্টিজ'র সদস্য রেজাউল আলম, ইউনিভার্সিটির আইন উপদেষ্টা এ্যাডভোকেট হুমায়ুন কবির বুলবুল, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন ড. মো: ইমজামাম-উল-হোসেন, ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ অনুষদের ডীন ফারজানা আক্তার, ফ্যাকাল্টি অব লিবারেল আর্টস এন্ড হিউম্যান সায়েন্স অনুষদের ডীন শেখ মাহরুফুর রহমান, আইন অনুসদের ভারপ্রাপ্ত ডীন হাসিবুল হোসেন সুমন, রেজিস্ট্রার ড. শেখ শফিকুর রহমান, প্রক্টর শাকিল আহমেদ, বিভাগীয় প্রধানগণ, সহকারী প্রক্টরবৃন্দ, দপ্তর প্রধানগণসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এমএসএম / এমএসএম

ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭

বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার

ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা

শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন

ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

‎লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা

বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা

জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান

রায়গঞ্জে র‍্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী

বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা

‎সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’