নন্দীগ্রামে স্কুল ভবন উদ্বোধন এবং ফুটবল টূর্নামেন্ট অনুষ্ঠিত
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়নের অন্তর্গত বিজরুল দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ের নব নির্মীত নতুন ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুর ২ টায় ভবনটির শুভ উদ্বোধন করেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক এমপি মোশারফ হোসেন। এসময় উপস্থিত ছিলেন, নন্দীগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, অত্র বিদ্যালয়ের সভাপতি আনোয়ার হোসেন সাইদ, প্রধান শিক্ষক আব্দুল খালেক, ৫নং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসেম এবং উপজেলা ও পৌর বিএনপি সহ সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ।
এরপর বিকেল ৪টায় উপজেলার ৩নং ভাটরা ইউনিয়নের পুন্ডিত পুকুর উচ্চ বিদ্যালয় মাঠে কুমিড়া-পুন্ডিত পুকুর টাইগার ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টেরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি মোশারফ হোসেন। ক্লাবটির সভাপতি তৌফিকুল ইসলাম রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কে এম শফিউল আলম সুমন, ৩নং ভাটরা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ আল হেলাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, নন্দীগ্রাম উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল, যুগ্ম-আহবায়ক মেহেদী হাসান শাহিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু বক্কর সিদ্দিক রঙিন, ভারপ্রাপ্ত সদস্য সচিব আ: হাকিম রিন্টু, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিয়ামুল হক রাব্বী, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সিনিয়র সহ-সভাপতি নবির শেখ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহীন শেহজাদ, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নূরনবী, উপজেলা মহিলা দলের সভাপতি রেশমা আরা সাথী, সাধারণ সম্পাদিকা ইস্ম তারা পারভীন পাপিয়া, কুমিড়া পুন্ডিত পুকুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি রেজাউল করিম সরকার রবিন, প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, পুন্ডিত পুকুর বাজার আড়ৎদার সমিতির সভাপতি ফরহাদ আলী (প্রমূখ)। উক্ত ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন ৩নং ভাটরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহাবুর রহমান।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
Link Copied