গাছে পেরেক মেরে বিজ্ঞাপন ঝুলানোর প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
গাছের গায়ে পেরেক ঠুকে ব্যানার, পোস্টার, সাইনবোর্ড ও বিভিন্ন ধরনের বিজ্ঞাপন সামগ্রী টানানোর প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তব্য দেন গ্রীন ভয়েসের রাজশাহী বিভাগীয় সমন্বয়ক রাইসুল ইসলাম নোমান, কুড়িগ্রাম সরকারি শাখার সভাপতি তহ্নি বণিক, সাধারণ সম্পাদক সাদমান হাফিজ স্বপ্ন, অর্থ সম্পাদক আবু রায়হান জাকারিয়া, উলিপুর উপজেলা শাখার সভাপতি সারফরাজ সৌরভ, রোমিও রায়হানসহ অন্যরা। বক্তারা বলেন, গাছের গায়ে পেরেক ঠুকলে কান্ড ক্ষতিগ্রস্ত হয়, রসক্ষরণ বন্ধ হয়ে যায় এবং গাছ ধীরে ধীরে দুর্বল হয়ে মৃত্যুর মুখে পড়ে। এটি শুধু পরিবেশের জন্য নয়, শহরের সামগ্রিক সৌন্দর্যের জন্যও বড় হুমকি।
বক্তারা জোর দিয়ে বলেন, গাছের গায়ে পেরেক ঠুকার মতো পরিবেশবিরোধী কর্মকাণ্ড বন্ধ করতে হবে এবং এ ধরনের কাজ ঠেকাতে কঠোর আইন প্রয়োগ করতে হবে। “গাছেরও জীবন আছে, পেরেক ঠুকে আঘাত বন্ধ করুন”—এই স্লোগান সামনে রেখে তারা রাজনৈতিক ব্যক্তি, ডাক্তার, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, কোচিং সেন্টার, স্কুল-কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানান যেন গাছে সাইনবোর্ড, ফেস্টুন বা কোনো বিজ্ঞাপন সামগ্রী ঝুলানো না হয় এবং ঝুলানো হয়ে থাকলে তা দ্রুত অপসারণ করা হয়।
কর্মসূচিতে গ্রীন ভয়েসের সদস্য ছাড়াও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ