কুড়িগ্রামে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সঙ্গে গুণীজন ও সাংবাদিকদের মতবিনিময়
কুড়িগ্রামের নবযোগদানকৃত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ অন্নপূর্ণা দেবনাথ-এর সাথে জেলার মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, সুশীল সমাজ প্রতিনিধি, গণমান্য ব্যক্তি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর ২০২৫) বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক মিজ্ অন্নপূর্ণা দেবনাথ জেলার উন্নয়ন কার্যক্রম, সেবা প্রদান প্রক্রিয়া, জনবান্ধব উদ্যোগ এবং প্রশাসনের বিভিন্ন চলমান প্রকল্প নিয়ে আলোচনা করেন। এসময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আসাদুজ্জামান, জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকী, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, যুগ্ন আহবায়ক হাসিবুর রহমান হাসিব,এনসিপির জেলা আহ্বায়ক মুকুল মিয়া সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন, জুলাই যোদ্ধা সাংবাদিক ইউনুছ আলী, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, টেলিভিশন সাংবাদিক ফোরামের সদস্য সচিব সাংবাদিক আশরাফুল হক রুবেল, হিন্দু, বৌদ্ধ ও খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি সুভাষ রায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম শাখার আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ প্রমুখ।
সভায় বক্তারা প্রশাসন ও জনগণের মাঝে সমন্বিত সম্পর্ক জোরদার এবং জনকল্যাণমূলক কার্যক্রম আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন। পরে বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা স্থানীয় উন্নয়ন অগ্রাধিকারের বিষয়ে পরামর্শ প্রদান করেন। অংশগ্রহণকারীরা জেলার সার্বিক উন্নয়ন, সামাজিক সমস্যা, নাগরিক ভোগান্তি ও সেবাদান ব্যবস্থার উপর বিভিন্ন মতামত তুলে ধরেন।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে প্রধানমন্ত্রী’র নির্দেশক্রমে অসুস্থ যুবদল নেতাকে চিকিৎসা সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আখরাজুল ইসলাম
ধামইরহাটে উৎসবমূখর পরিবেশে কারাম উৎসব উদযাপন
প্রশাসনিক অযুহাতে লালমনিরহাটে নির্মাণ শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা পণ্ড
কুতুবদিয়ায় আদালতের ১৪৪ ধারা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ: রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা
মুরাদনগরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, সাবেক ইউপি সদস্যসহ আহত ৫
কাউনিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
কালিয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ
পেকুয়ায় স্বর্ণের দোকানে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক কর্মচারী
ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, ছড়িয়ে পড়েছে ভিডিও
দাউদকান্দিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতায় গুরুত্ব
পত্নীতলায় বিষ প্রয়োগে ২ একর জমির ধান নষ্টের অভিযোগ
বকশীগঞ্জে ভিডিও ধারণে নিষেধ করায় পরিবারের ওপর হামলা, শিক্ষার্থীসহ আহত ৭