ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রাম ফিস্টুলা মুক্ত ঘোষণা প্রক্রিয়ায় অগ্রযাত্রা


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২২-১১-২০২৫ দুপুর ২:৬

কুড়িগ্রামে ফিস্টুলা রোগী শনাক্তকরণ ও নির্মূল কার্যক্রমের অগ্রগতি নিয়ে অ্যাডভোকেসি মিটিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২নভেম্বর) সিভিল সার্জন অফিসের সভাকক্ষে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ কুড়িগ্রাম ল্যাম্ব-এফআরআরই প্রজেক্টের আওতায়  দিনব্যাপী এই সভার আয়োজন করে। ল্যাম্ব ও জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)-এর সার্বিক সহযোগিতায় প্রকল্পটি কুড়িগ্রাম জেলায় বাস্তবায়িত হচ্ছে।
এতে কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোঃ নূর নেওয়াজ আহমেদ, পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক মেজবাহ উদ্দিন, ডেপুটি সিভিল সার্জন ডা. আ.ন.ম  গোলাম মোহাইমেন, গাইনি কনসালটেন্ট ডা. নাসীমা খাতুন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার প্রমুখ।
এসময় বিভিন্ন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাবৃন্দ, প্রকল্প ব্যবস্থাপক মোহাম্মদ আলী (এসআরএমএনসি আইচ-ল্যাম্ব), চিকিৎসা কর্মকর্তা ডা. সুমাশ্রী রায় (ডিএসআরএইচআরসি–জাপাইগো), প্রকল্প কর্মকর্তা বাদল এক্কা (এসআরএমএনসি আইচ-ল্যাম্ব), জেলা ফ্যাসিলিটেটর (ফিস্টুলা) মঞ্জু আরা বেগগসহ অনেক গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, কুড়িগ্রামকে ফিস্টুলামুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে হলে সব বিভাগের সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি। মাঠপর্যায়ে রোগী শনাক্তকরণ, জনসচেতনতা বৃদ্ধি, দ্রুত চিকিৎসা নিশ্চিতকরণ এবং নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা অর্জনে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, ২০২৫ সালে ফুলবাড়ী ও ভূরুঙ্গামারী উপজেলাকে ফিস্টুলা ফ্রি ঘোষণা এবং ২০৩০ সালের মধ্যে জেলার সব উপজেলায় ফিস্টুলা নির্মূলের লক্ষ্যে ডিসেম্বর ২০২৫-এর মধ্যে উপজেলা পর্যায়ের কার্যক্রম বাস্তবায়ন ও কর্মপরিকল্পনা চূড়ান্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এতে সকলের সহযোগিতা কামনা করা হয়।

এমএসএম / এমএসএম

ধামইরহাটে প্রধানমন্ত্রী’র নির্দেশক্রমে অসুস্থ যুবদল নেতাকে চিকিৎসা সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আখরাজুল ইসলাম

ধামইরহাটে উৎসবমূখর পরিবেশে কারাম উৎসব উদযাপন

প্রশাসনিক অযুহাতে লালমনিরহাটে নির্মাণ শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা পণ্ড

কুতুবদিয়ায় আদালতের ১৪৪ ধারা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ: রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

মুরাদনগরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, সাবেক ইউপি সদস্যসহ আহত ৫

কাউনিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কালিয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

পেকুয়ায় স্বর্ণের দোকানে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক কর্মচারী

ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, ছড়িয়ে পড়েছে ভিডিও

দাউদকান্দিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতায় গুরুত্ব

পত্নীতলায় বিষ প্রয়োগে ২ একর জমির ধান নষ্টের অভিযোগ

বকশীগঞ্জে ভিডিও ধারণে নিষেধ করায় পরিবারের ওপর হামলা, শিক্ষার্থীসহ আহত ৭

দুমকীতে ইসলামী আন্দোলনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর তালিকা প্রকাশ