ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

লালমোহনে আশ্রয়ণবাসীদের হাতে নতুন পোশাক তুলে দিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন


লালমোহন প্রতিনিধি photo লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৯-২০২১ দুপুর ৩:১৩

ভোলার লালমোহনে আশ্রয়ণের বাসিন্দাদের হাতে নতুন পোশাক তুলে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপন করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বদরপুর ইউনিয়নের সাতবাড়িয়া আশ্রয়ণের বাসিন্দাদের নিয়ে দিবসটি উদযাপন করেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন বলেন, জাতির পিতার অবর্তমানে দেশের মানুষের ভাগ্যোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের নদীভাঙা, ভূমিহীন মানুষের মাথা গোঁজার ঠাঁই করে দিতে আশ্রয়ণ প্রকল্পের আওতায় সকলকে ঘর উপহার দিয়েছেন শেখ হাসিনা। 

তিনি আরো বলেন, টেকসই উন্নয়নে দ্রুততম সময়ে বাংলাদেশের অর্জনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘এসডিজি প্রোগ্রেস অ্যাওয়ার্ড’ দিয়েছেন জাতিসংঘের মহাসচিব। এই মানুষটি বেঁচে থাকলে দেশ আরো উন্নত-সমৃদ্ধশালী হবে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে আশ্রয়ণবাসীসহ সকলের কাছে দোয়া চেয়েছেন এমপি নুরুন্নবী চৌধুরী শাওন। এ সময় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

পরে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এমপি নুরুন্নবী চৌধুরী শাওন।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা, সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন প্রমুখ।

এমএসএম / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত