দুমকীতে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে শিক্ষার্থীদের পাঠদান
দুমকী আপতুন্নেছা খাতুন মডেল মাধ্যমিক বিদ্যালয় পুরানো ভবনে ঝুঁকি নিয়ে চলছে শিক্ষার্থীদের পাঠদান। ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ের ভবনটি দীর্ঘদিন ধরে মেরামতের অভাবে ছিঁড়ে ঝুলে থাকা এবং ফাটল ধরে পড়ে থাকা দেয়ালের কারণে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের কয়েকটি কক্ষে ছাদের ফলেস্থা উঠে রড বাহির হয়ে গেছে এবং দেয়ালের প্লাস্টার উঠে ইট দেখা যাচ্ছে ক্লাসে শিক্ষার্থীরা সুরক্ষিত নয়। যেকোনো সময়ে দুর্ঘটনা ঘটতে পারে।
বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী স্মৃতি ও জান্নাতুল ফেরদাউস জানান, তাদের ক্লাসে আসা ভয় লাগে কারণ ছাদের পলেস্থা খসে যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে।
মামুন ও সরোয়ার নামে দুই অভিভাবক বলেন, আমরা সন্তানদের লেখাপড়ার জন্য বিদ্যালয়ে পাঠাই, কিন্তু ভবনের এই দুরবস্থা আমাদের উদ্বিগ্ন করে রাখে। আমরা চাই দ্রুত ব্যবস্থা নেওয়া হোক। বিদ্যালয়ের শিক্ষক পরিতোষ চন্দ্র দাস জানান, কিছুদিন পূর্বে পাঠদানরত অবস্থায় আমার মাথায় ছাদ থেকে পলেস্থা খসে পড়ে। তার পরেও ক্লাস রুমের অভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় আমরা পাঠদান চালিয়ে যাচ্ছি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাহমুদা আক্তার হ্যাপি জানান, বিদ্যালয়ে বর্তমানে ১হাজার শিক্ষার্থী অধ্যয়নরত। ক্লাস রুমের সংকটের কারণে ঝুঁকি সত্ত্বেও শিক্ষকরা প্রতিদিন পাঠদান চালিয়ে যাচ্ছেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত) শহিদুল ইসলাম বলেন বিদ্যালয়ের একটি নতুন ভবন রয়েছে সেখানে সংকলন না হাওয়ায় বিভিন্ন সময় ক্লাস পরীক্ষা ঝুঁকিপূর্ণ ভবনে নেওয়া হয় ওখানে একটি ভবন প্রয়োজন আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নতুন ভবন নির্মাণের জন্য জানিয়ে ব্যবস্থা গ্রহণ করব।
এমএসএম / এমএসএম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে ১৮ লাখ টাকার ওষুধ চুরি, গ্রেপ্তার ৪
দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের প্রতিবাদে কাপ্তাইয়ে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ৫ লাখ টাকার ফলের চালান আটক
৫০৭ কোটি টাকার ভুয়া বিল দেয়ায় মাগুরা পল্লী বিদ্যুতের জিএম তাৎক্ষণিক বরখাস্ত
চুনতি অভয়ারণ্যে বনখেকোদের তাণ্ডব
বাঘায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড
পঞ্চগড় পৌর শহরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
নাগরিক সেবায় প্রকাশ্য ঘুষ ও দুর্নীতির অভিযোগ: কচুয়ায় ইউপি প্রশাসক অবরুদ্ধ, উদ্ধার করল প্রশাসন
সিংড়ায় ৫ দিন ধরে গৃহবধূ ও শিশুকন্যা নিখোঁজ, সন্ধান চায় পরিবার
চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড
প্রকৃতির সান্নিধ্যে প্রশান্তি আর বিনোদনের অপূর্ব ঠিকানা " শালিখা ইকোপার্ক "
বরিশালের আটটি কলেজে একাদশে শ্রেণিতে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী