নন্দীগ্রামে ড. মোস্তফা ফয়সাল পারভেজের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
বগুড়ার নন্দীগ্রামে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির অর্থায়নে এবং বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ এর উদ্যোগে উপকার ভোগী পরিবারের মাঝে ১৫ দিনের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (২২শে নভেম্বর) দুপুর ২টায় মুনসুর হোসেন ডিগ্রী কলেজ মাঠে ফুড প্রোজেক্টের উক্ত খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ড. মোস্তফা ফয়সাল পারভেজ।
চলমান কার্যক্রমের প্রথম অংশে আসনটিতে সর্বোমোট ৬শ পরিবারের মাঝে উক্ত খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল, চাল, ডাল, সয়াবিন তেল, আলু, পেয়াজ, ছোলা বুট, ডিটার্জেন্ট পাউডার, সাবান, চিনি, মুড়ি ইত্যাদী।
ড. মোস্তফা ফয়সাল বলেন, আমাদের এই ধরনের কার্যক্রম যেমন, খাদ্য সামগ্রী বিতরণ, টিউবয়েল স্থাপন, হুইলচেয়ার বিতরণ সহ বিভিন্ন সামাজিক কার্যক্রমের যে যাত্রা শুরু হয়েছে তা অব্যাহত থাকবে। সকলের সহযোগীতায় বগুড়া-৪ (কাহালু নন্দীগ্রাম) আসনটি একটি মডেল আসন হিসেবে গড়ে তুলবো ইনশা-আল্লাহ।
আব্দুল কাদেরের সঞ্চালনায় এবং আব্দুস সাত্তারের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির সিনিয়র কো অর্ডিনেট মো, আরিফ হোসেন, এসিস্ট্যান্ট ম্যানেজার (একাউন্ট) মো, মাজহারুল ইসলাম মাফী, সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, ৫নং ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন। এসময় উপস্থিত ছিলেন, গোলাম রব্বানী, আব্দুল আলামিন, মোজাহিত প্রমূখ।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি