ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ২৩-১১-২০২৫ দুপুর ৪:৭

টাঙ্গাইলের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ম্যাজিস্ট্রেট কোর্টের সম্মেলন কক্ষে ২২ নভেম্বর এ কনফারেন্সে সভাপতিত্ব করেন টাঙ্গাইলের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান। কনফারেন্সে ফোকাল পার্সন ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম মাহবুবের সঞ্চালনায় বক্তব্য রাখনে টাঙ্গাইল জেলা ম্যাজিস্ট্রেটের প্রতিনিধি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহবুব হোসেন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, পাবলিক প্রসিকিউটর (পিপি) শফিকুল ইসলাম রিপন, সিভিলি সার্জন ডা. ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু, আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জহুর আজহার খান 'সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ। ওই কনফারেন্সে স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ), বিদ্যুৎ আদালত সহ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট,
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, পারিবারিক
আদালতের বিচারক, বন আদালতের বিচারক, জেলা অ্যাডভোকেট বার সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, কোর্ট ইন্সপেক্টর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর, সিএসআই ও জিআরও উপস্থিত ছিলেন। কনফারেন্সে বক্তারা ফৌজদারী মামলার দ্রুত ও কার্যকর তদন্ত নিশ্চিত, যথাসময়ে ভিকটিমের ডাক্তারী পরীক্ষা, মরদেহের ময়নাতদন্ত দ্রুততম সময়ে সম্পন্ন করার উপর গুরুত্বারোপ করেন। উপস্থিত সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ, সাক্ষীদের নিরাপত্তা, ভারী ও বড় আলামত সংগ্রহের ক্ষেত্রে প্রতিবন্ধকতা, বিভিন্ন দপ্তরের মধ্যে মামলার যথাযথ প্রক্রিয়া নিয়ে প্রতিবন্ধকতা নিরসন 'সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান বলেন, সঠিক তদন্ত, সঠিক বিচার প্রক্রিয়া ও সময়মতো বিচার হলে ওই এলাকায় অপরাধ প্রবণতা কমবে। এসময় তিনি বলেন, পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স হলো পুলিশ ও ম্যাজিস্ট্রেসি বিভাগের মধ্যে সমন্বয় জোরদার এবং বিচার প্রক্রিয়ার গতিশীলতা বৃদ্ধির জন্য একটি সভা। এসময় তিনি- সঠিক তদন্ত, যথাযথ ধারা দিয়ে মামলা লিপিবদ্ধ করা। তিনি আলামত সংগ্রহের ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া অবলম্বন, সময়মতো আলামত আদালতে উপস্থাপনের উপরও গুরুত্ব আরোপ করেন।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ

গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা

পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত

​মান্দায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত