ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

দুমকিতে সশস্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ২৩-১১-২০২৫ দুপুর ৪:৪২
 সশস্র বাহিনী দিবস উপলক্ষে দুমকিতে অবসরপ্রাপ্ত সশস্র বাহিনী কল্যাণ সোসাইটির (অসকস)উদ্দ্যােগে  আলোচনা সভা, দোয়া ও প্রীতিভোজের আয়োজন করা হয়েছে। 
রবিবার বেলা ১১ টায় উপজেলার নতুন বাজার স্টার চাইনিজ রেস্তরাঁয় অসকস দুমকি উপজেলা শাখার প্রধান উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট  মোঃ খলিলুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী, পটুয়াখালী-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী, এয়ার ভাইস মার্শাল (অবঃ)আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  
পটুয়াখালী জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না, দুমকি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির হোসেন, অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ আনোয়ার হোসেন ফরাজি,
জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড.তৌফিক আলী খান কবির, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি এ্যাড.আনিসুর রহমান প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ ফজলুল হক ও সার্জেন্ট মোঃ মাসুদ খান। অনুষ্ঠানে দিবসটির গুরুত্ব  সম্পর্কে আলোচনা করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব সালাউদ্দিন রিপন শরীফ, দুমকি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক  মোঃ সাইদুর রহমান খান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সহিদুল ইসলাম সরদার, উপজেলা কৃষক দলের সদস্য সচিব জাহিদ খান প্রমূখ। এছাড়াও অনুষ্ঠানে অসকস এর উপজেলার বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে ১৮ লাখ টাকার ওষুধ চুরি, গ্রেপ্তার ৪

দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের প্রতিবাদে কাপ্তাইয়ে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ৫ লাখ টাকার ফলের চালান আটক

৫০৭ কোটি টাকার ভুয়া বিল দেয়ায় মাগুরা পল্লী বিদ্যুতের জিএম তাৎক্ষণিক বরখাস্ত

চুনতি অভয়ারণ্যে বনখেকোদের তাণ্ডব

বাঘায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

পঞ্চগড় পৌর শহরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নাগরিক সেবায় প্রকাশ্য ঘুষ ও দুর্নীতির অভিযোগ: কচুয়ায় ইউপি প্রশাসক অবরুদ্ধ, উদ্ধার করল প্রশাসন

সিংড়ায় ৫ দিন ধরে গৃহবধূ ও শিশুকন্যা নিখোঁজ, সন্ধান চায় পরিবার

চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড

প্রকৃতির সান্নিধ্যে প্রশান্তি আর বিনোদনের অপূর্ব ঠিকানা " শালিখা ইকোপার্ক "

বরিশালের আটটি কলেজে একাদশে শ্রেণিতে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী

নোয়াখালী মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ টাকার প্রকল্প অনুমোদন